AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘বিগ বস’ থেকে প্রথম সপ্তাহেই আউট অনিন্দ্য! কোন কারণ দেখালেন সৌরভ?

Anindya sengupta eviction: বিগ বসের প্রথম সপ্তাহান্তে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশের মুখোমুখি হতে হয়েছিল প্রতিযোগীদের। সেখানেই অনিন্দ্য ও দীপেন্দুর মতো শান্ত প্রতিযোগীদের ডেকে সৌরভ স্পষ্ট জানতে চান তাঁদের এই রহস্যময় নীরবতার কারণ। তবে অনিন্দ্যর উত্তরে বিন্দুমাত্র সন্তুষ্ট হননি 'দাদা'।

Bigg Boss Bangla: 'বিগ বস' থেকে প্রথম সপ্তাহেই আউট অনিন্দ্য! কোন কারণ দেখালেন সৌরভ?
| Updated on: Sep 06, 2026 | 12:15 AM
Share

‘বিগ বস বাংলা সিজন ৩’-এর যাত্রার শুরু থেকেই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। বরং প্রথম দিন থেকেই তাঁর মুখে শোনা গিয়েছিল বাড়ি ফেরার কাতর আর্জি। সহ-প্রতিযোগী সায়ক চক্রবর্তীর সঙ্গে আড্ডায় নিজের আর্থিক অনটনের কথা স্বীকার করে অনিন্দ্য জানিয়েছিলেন, কেবল বাধ্য হয়েই এই শোয়ে এসেছেন তিনি। কিন্তু ঘরের কাজে উদাসীনতা থেকে শুরু করে গভীর রাতে টাস্ক চলাকালীন ঘুমিয়ে পড়া—তাঁর এই ধরনের ‘অ্যাক্টিভিটি’ একেবারেই ভালো চোখে দেখেননি বিগ বসের নিয়মিত দর্শক। অবশেষে সেই গাফিলতিরই খেসারত দিতে হল অনিন্দ্যকে।

বিগ বসের প্রথম সপ্তাহান্তে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশের মুখোমুখি হতে হয়েছিল প্রতিযোগীদের। সেখানেই অনিন্দ্য ও দীপেন্দুর মতো শান্ত প্রতিযোগীদের ডেকে সৌরভ স্পষ্ট জানতে চান তাঁদের এই রহস্যময় নীরবতার কারণ। তবে অনিন্দ্যর উত্তরে বিন্দুমাত্র সন্তুষ্ট হননি ‘দাদা’। সৌরভ সোজাসাপটা জানিয়ে দেন, দর্শকরা মনে করছেন অনিন্দ্য এই শোয়ের জন্য একেবারেই উপযুক্ত নন, এবং সঞ্চালক হিসেবে তিনি নিজেও সেই মতের সঙ্গে শতভাগ একমত। এরপরই আসে সেই বড় চমক! সৌরভ সরাসরি অনিন্দ্যকে ব্যাগ গুটিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। অনিন্দ্যও কোনও প্রতিবাদের চেষ্টা না করে শান্তভাবে নির্দেশ মেনে ঘর ছাড়েন।

অনিন্দ্যর এই আকস্মিক বিদায়ে ঘরের অনেক সদস্যই ব্যথিত হন, বিশেষ করে প্রথম সপ্তাহের ক্যাপ্টেন ভরত কল চোখের জল ধরে রাখতে পারেননি। সৌরভের কাছে আবেদন জানিয়ে তিনি অনিন্দ্যকে অন্তত একটি শেষ সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কিন্তু দর্শকদের বিচারকেই সর্বোচ্চ স্থান দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন সঞ্চালক। প্রথম সপ্তাহেই এমন কড়া পদক্ষেপে অনিন্দ্য সেনগুপ্তকে ঘরছাড়া করে ‘বিগ বস বাংলা’-র মঞ্চে এক বিরাট ঝড়ের সংকেত দিয়ে রাখলেন মহারাজ।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা