AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Restaurants: চিকেন গ্রেভির কড়াইতে ডিটার্জেন্টের পাউচ! যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের

কামারহাটি পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিক, বেলঘরিয়া থানা এবং কামারহাটি থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। ষষ্ঠীতলা অঞ্চলের সমস্ত বেকারিতেও অভিযান চালানো হয়। দেখা যায় বেকারি থেকে শুরু করে বেশ কিছু হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য সামগ্রী নোংরা আবর্জনা জায়গায় পড়ে রয়েছে।

Restaurants: চিকেন গ্রেভির কড়াইতে ডিটার্জেন্টের পাউচ! যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 05, 2026 | 8:17 PM
Share

বারাসত: কলকাতা শহরের অন্যতম বড় রেস্তোরাঁ চেনের একটি দোকানে ঢুকে তাজ্জব খাদ্যট দফতরের আধিকারিকরা। অপরিচ্ছন্ন রান্নাঘর, বাসি মাংস তো আছেই, সেই সঙ্গে পেঁয়াজ-রসুনও টাটকা নয় বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের এই রেস্তোরাঁ চেনের বিরিয়ানি যথেষ্ট জনপ্রিয়।

শনিবার দুপুরে ওই রেস্তোরাঁয় হাজির হন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাঁরা রান্নাঘর থেকে খাবার জায়গা সর্বত্র খতিয়ে দেখেন। কোথায় খাবার রাখা হয়, কতদিন ধরে খাবার রাখা আছে, সে সব দেখার পর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

খাদ্য দফতরের এক আধিকারিক বলেন, “সব জায়গায় গিয়ে খতিয়ে দেখা হয়েছে। ফ্রিজের অবস্থা খুবই খারাপ। জং ধরে রয়েছে। রসুন দেখে বোঝা যাচ্ছে, অনেক আগে কাটা, কালো হয়ে গিয়েছে। তবে সবথেকে বেশি অবাক হয়েছি দেখে যে বড় কড়াইতে মাংসের গ্রেভি তৈরি করা হয়, তার মধ্য়ে ডিটার্জেন্টের ১০ টাকার পাউচ পড়ে রয়েছে। কোনওভাবে পড়ে গিয়েছে।” ওই সংস্থাকে নোটিস দেওয়া হয়েছে।

যশোর রোডেই শুধু নয়, উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় এদিন খাদ্য দফতরের আধিকারিকরা হাজির হন। রথতলার একটি রেস্তোরাঁতেও হানা দেন তাঁরা।

কামারহাটি পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিক, বেলঘরিয়া থানা এবং কামারহাটি থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। ষষ্ঠীতলা অঞ্চলের সমস্ত বেকারিতেও অভিযান চালানো হয়। দেখা যায় বেকারি থেকে শুরু করে বেশ কিছু হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য সামগ্রী নোংরা আবর্জনা জায়গায় পড়ে রয়েছে। অভিযান চালিয়ে বেলঘরিয়ার রথতলার একটি নামী রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা