Purulia BJP Worker Death: নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, শোরগোল পুরুলিয়ায়

BJP booth president found dead in Purulia: সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে কানালি গ্রামেই একটি দোকানে দাঁড়ান হারুলাল। সঙ্গে ছিলেন ভাগ্নে। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। বেশ কিছুক্ষণ দেখা না মেলায় খোঁজ শুরু করেন ভাগ্নে।

Purulia BJP Worker Death: নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, শোরগোল পুরুলিয়ায়
শোরগোল রাজনৈতিক আঙিনায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 09, 2026 | 1:00 PM

পুরুলিয়া: নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে জোর শোরগোল পুরুলিয়ার রাজনৈতিক আঙিনায়। এদিন সকালে পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের অদূরে দেহ উদ্ধার হয় ওই বিজেপির বুথ সভাপতি হারুলাল গোপের। তাঁর বাড়ি পুরুলিয়ার আড়ষা থানার বেলডি গ্রামে। ওই গ্রামেরই বিজেপির বুথ সভাপতি প্রমুখ ছিলেন বলে দাবি বিজেপি কর্মীদের। তাঁর মৃত্যুতেই জোর চাপানউতোর এলাকায়।  

সূত্রের খবর, শুক্রবার বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মফস্বল থানার কানালি গ্রামে। কিন্তু আর বাড়ি ফেরেননি। কানালি গ্রামের অদূরেই শনিবার সকালে তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। পুলিশ দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন হারুলালের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য থেকে বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই তাঁদের বুথ সভাপতিকে খুন করেছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে কানালি গ্রামেই একটি দোকানে দাঁড়ান হারুলাল। সঙ্গে ছিলেন ভাগ্নে। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। বেশ কিছুক্ষণ দেখা না মেলায় খোঁজ শুরু করেন ভাগ্নে। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ায় শেষে তিনি বাড়ি চলে যান। এরইমধ্য়ে সকালে খবর মেলে রাস্তার ধারে পড়ে রয়েছে মামার দেহ। পরিবারের সদস্যরা বলছেন, তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত চিহ্ন রয়েছে মুখে, বুকে ও পেটে। যা দেখেই তাঁরা মনে করছেন পিটিয়ে মারা হয়েছে হারুলালকে। তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ। 

Follow Us