AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জিন্দাবাদ অনুব্রত, বিজেপি করে ভুল করেছি’, ঘাসফুলে ‘ঘরওয়াপসি’ ২০০ বিজেপি কর্মীর

বুধবার, সদ্য় বিজেপিত্যাগী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।

'জিন্দাবাদ অনুব্রত, বিজেপি করে ভুল করেছি', ঘাসফুলে 'ঘরওয়াপসি' ২০০ বিজেপি কর্মীর
নিজস্ব চিত্র
| Updated on: Jun 09, 2021 | 7:57 PM
Share

বীরভূম: বঙ্গ ভোট মিটলেও শেষ হয়নি দলবদল। বরং, বিধানসভা নির্বাচনে লক্ষ্য পূরণ না করতে পারার পর থেকেই দলে ‘বেসুর’ বাজতে শুরু করেছেন একাধিক নেতৃত্ব। যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে তৃণমূলস্তরীয় (TMC) কর্মীদের উপরেও। বুধবার, নানুরে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২০০ জন বিজেপি কর্মী।

বুধবার, সদ্য় বিজেপিত্যাগী কর্মীদের হাতে তৃণমূলের (TMC) দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। যোগদানপর্বের অনুষ্ঠানে দেখা যায়, অনেক কর্মীদের হাতেই রয়েছে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘বিজেপি করে ভুল করেছি। এবার থেকে তৃণমূল।’ শুধু তাই নয়, যোগদান পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামেও জয়ধ্বনি দেন সদ্য় তৃণমূলে যোগদানকারী কর্মীরা।

এছাড়াও, এদিন এই অনুষ্ঠানে ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও জেলা নেতৃবৃন্দ। যোগদান পর্বের অনুষ্ঠানে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “মানুষ নিজের ভাল বুঝছে, তাই তৃণমূলে ফিরছে। আমরা দেখে শুনে তাদের ফিরিয়ে নিচ্ছি। আজ যারা যোগদান করেছে তারা সকলেই কীর্ণাহারের শ্রমজীবী সংগঠনের সাথে যুক্ত ছিল।”

উল্লেখ্য, গতকালই লাভপুরের বিপ্রুটিকুড়ি গ্রামে বিজেপি কর্মীদের মাইক বাজিয়ে টোটো নিয়ে ঘুরে মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। এমনকি, তারা তৃণমূলে যোগদানেরও ইচ্ছা প্রকাশ করে। যদিও, আজ এই বিজেপি কর্মীরা যোগদান করেনি তৃণমূলে।

আরও পড়ুন: ‘তৃণমূলের নামে মিথ্যা অপবাদ ও কুৎসা প্রচারের জন্য দুঃখিত’, মাইকিং করে ‘ভুল স্বীকার’ বিজেপি কর্মীদের!

`

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের