
বীরভূম জেলার বোলপুর বিধানসভা কেন্দ্রটি শুধু রাজনৈতিক নয়, বরং সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত দিক থেকেও গোটা রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতির কারণে এই কেন্দ্রের একটি আলাদা মর্যাদা রয়েছে। গ্রামীণ এবং শহুরে, উভয় মিশ্রণের এই কেন্দ্রে আদিবাসী, সংখ্যালঘু এবং শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভোটব্যাঙ্কের প্রভাব প্রবল। রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায়, একসময় বামফ্রন্টের একচ্ছত্র আধিপত্য থাকা বোলপুরে ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস তাদের ভিত মজবুত করেছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে এই কেন্দ্র থেকে টানা জয়লাভ করেছেন। ২০২১ সালে তিনি বিজেপির ড. অনির্বাণ গঙ্গোপাধ্য়ায় পরাজিত করে নিজের আসন ধরে রাখেন। এবার তৃণমূলের প্রার্থী চন্দ্রনাথই। অন্যদিকে লড়াইয়ে রয়েছে বিজেপি। তাঁদের প্রার্থী দিলীপ ঘোষ।