AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Injured in Bomb: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে আহত শিশু

Child injured in explosion: পাগলপীর এলাকার বাসিন্দা সাইফুদ্দিন নামে এক ব্যক্তির একটি পরিত্যক্ত টিনের দোকানঘর রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই দোকানঘরের ভেতরে কয়েকটি বোমা মজুত করে রাখা ছিল। শুক্রবার সকালে স্থানীয় একটি শিশু ওই পরিত্যক্ত ঘরের ভেতর ঢুকে পড়ে এবং সেখানে থাকা একটি বোমাটিকে না বুঝে খেলার বল ভেবে নিয়ে খেলতে শুরু করে।

Child Injured in Bomb: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়ে আহত শিশু
আহত শিশুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 2:21 PM
Share

উত্তর দিনাজপুর বোমাকে সাধারণ খেলার বল ভেবে খেলতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হল এক শিশু। ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই শিশুটি। শুক্রবার সকালে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পাগলপীর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাগলপীর এলাকার বাসিন্দা সাইফুদ্দিন নামে এক ব্যক্তির একটি পরিত্যক্ত টিনের দোকানঘর রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই দোকানঘরের ভেতরে কয়েকটি বোমা মজুত করে রাখা ছিল। শুক্রবার সকালে স্থানীয় একটি শিশু ওই পরিত্যক্ত ঘরের ভেতর ঢুকে পড়ে এবং সেখানে থাকা একটি বোমাটিকে না বুঝে খেলার বল ভেবে নিয়ে খেলতে শুরু করে। খেলার ছলে শিশুটি সেটিকে নাড়াচাড়া করতেই আচমকা তীব্র শব্দে বোমাটি ফেটে যায়। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিশুটি।

বিস্ফোরণের বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তার আঘাত অত্যন্ত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

এই ঘটনার পর থেকে গোটা পাগলপীর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই পরিত্যক্ত দোকানঘরে আরও তাজা বোমা মজুত থাকতে পারে। এলাকাটিকে দ্রুত নিরাপদ করতে এবং আর কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ যাতে পুরো জায়গাটি তল্লাশি করে, সেই দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে চাকুলিয়া থানার পুলিশ। সেখানে আর কোনো বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?