Coochbehar: দিনহাটায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকের

পাথর কাটার মেশিনে শর্ট সার্কিট জেরেই এক সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন ২ জন। তখন কারখানায় আরও বেশ কয়েকজন কাজ করছিলেন। সহকর্মীরা তাঁদের বাঁচাতে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই কারখানায় আর বেশি জন ছিলেন না। পরে নিরাপত্তারক্ষীরা স্থানীয় বাসিন্দাদের ডেকে এনে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন।

Coochbehar: দিনহাটায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 01, 2026 | 8:04 PM

কোচবিহার: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মৃত্যু পাঁচ শ্রমিকের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের দিনহাটায়। পাথরভাঙার কারখানায় কাজ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় শোকের ছায়া। কীভাবে বিদ্যুৎস্পষ্ট হলেন শ্রমিকরা? এই নিয়ে এলাকায় অসন্তোষের পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে পাথর ভাঙার কারখানায় ঘটনাটি ঘটেছে। পাথর কাটার মেশিনে শর্ট সার্কিট জেরেই এক সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন ২ জন। তখন কারখানায় আরও বেশ কয়েকজন কাজ করছিলেন। সহকর্মীরা তাঁদের বাঁচাতে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই কারখানায় আর বেশি জন ছিলেন না। পরে নিরাপত্তারক্ষীরা স্থানীয় বাসিন্দাদের ডেকে এনে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এসডিপিও প্রশান্ত দেবনাথ। তবে এখনও পর্যন্ত ওই কারখানার মালিকের খোঁজ পাওয়া যায়নি। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকায় উত্তেজনা রয়েছে।

কারখানার অপর এক শ্রমিক বলেন, “আমরা তখন শিফটে ছিলাম না। তাই ঠিক কী হয়েছে, বলতে পারব না। যা হয়েছে, খুবই খারাপ হয়েছে। কর্তৃপক্ষকে দায় নিতে হবে।”