Laxmi Bhandar: ‘ ওদের তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দেওয়া উচিত’ বিজেপিকে তুলোধনা তৃণমূল সাংসদের

TMC BJP: বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, “বিনামূল্যে চাল খাচ্ছেন, কনাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন। আবাসের ঘরের বেলাতেও আপনারা আগে দরখাস্ত করেছেন, কিন্তু লেকচারটা মারছেন। কিন্তু, কী দিয়েছে বিজেপি?”

Laxmi Bhandar: ‘ ওদের তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দেওয়া উচিত’ বিজেপিকে তুলোধনা তৃণমূল সাংসদের
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 11, 2026 | 6:48 PM

কোচবিহার: ‘লজ্জা করে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতে?’ ভোটের আগে বিজেপির মহিলাকে ব্রিগেডকে এ ভাষাতেই তুলোধনা করলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া। তাঁর সাফ কথা ওদের তো ওই টাকা ফিরিয়ে দেওয়া উচিত। তাঁর এ বক্তব্য নিয়েই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, এবারের বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারে বেড়ে গিয়েছে ৫০০ টাকা। ১৫০০ করে টাকা ঢুকতেই শুরু করে দিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। ১৭০০ টাকা পাচ্ছেন তফসিলি জাতি, উপজাতি শ্রেণির মহিলারা। যদিও ভোটের মুখে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক পুলিশদের ভাতা সহ নানা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধিতে সরকারের তুলোধনা করছে বিরোধীরা। এমতাবস্থায় এবার জগদীশ বসুনিয়ার মন্তব্যে শোরগোল। 

দিনহাটার এক নং ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুধ ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই নানা ইস্যুতে বিরোধীদের তুলোধনা করেন সাংসদ। তীব্র কটাক্ষের সুরে বলেন, “যাঁরা আজকে এত কথা বলছে সেই বিজেপর মহিলারা হাত পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষা নিচ্ছেন। টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন তখন লজ্জা করে না? এ টাকা তো ফেরত দেওয়া উচিত।”

বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, “বিনামূল্যে চাল খাচ্ছেন, কনাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন। আবাসের ঘরের বেলাতেও আপনারা আগে দরখাস্ত করেছেন, কিন্তু লেকচারটা মারছেন। কিন্তু, কী দিয়েছে বিজেপি? এই ১০ থেকে ১২ বছরে বিজেপি থেকে একটা প্রকল্প আপনারা বিজেপি থেকে পেয়েছেন?” 

তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মণ বলছেন, “ওরা তো টাকাটা নিজেদের পকেট থেকে দিচ্ছে না। মানুষের ট্যাক্সের টাকা মানুষ নিচ্ছে। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা জগদীপ বসুনিয়া নিজেদের পকেট থেকে দিচ্ছেন না। কিন্তু যেভাবে ভিক্ষাবৃত্তির কথা বললেন তার জবাব ওদের আগামীতে মানুষ দেবে।” 

Follow Us