AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, রাতুল বসাককে ধরে চক্ষু চড়কগাছ পুলিশের

Bangladeshi: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার ঠিকানা দিয়ে চলতি বছরের শুরুতে পাসপোর্ট তৈরি করেন রাতুল। তবে আরও আগে থেকে ভারতে রয়েছেন তিনি। তিনি কীভাবে ভারতে এলেন, কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলেন, তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, রাতুল বসাককে ধরে চক্ষু চড়কগাছ পুলিশের
রাতুল বসাকের দুটি পরিচয় পত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 10:04 AM
Share

হিলি: কুমারগঞ্জের পর এবার হিলি। ফের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের নাম রাতুল বসাক(২৩)। তাঁর বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার ঠিকানা দিয়ে চলতি বছরের শুরুতে পাসপোর্ট তৈরি করেন রাতুল। তবে আরও আগে থেকে ভারতে রয়েছেন তিনি। তিনি কীভাবে ভারতে এলেন, কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলেন, তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। এছাড়াও আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডও উদ্ধার করা হয়েছে। তাঁর কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ও সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই বাংলাদেশি ভারতে এসে জাল পরিচয় পত্র তৈরি করেছিলেন, তা দিয়েই ভারতীয় পাসপোর্ট তৈরি করা হয়।

পাসপোর্টে লুকআউট নোটিস জারি করা হয়েছিল। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও হিলি থানার তরফে পাঁচদিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল।

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় জাল পাসপোর্টের ঘটনায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেছেন। যদিও বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি।

Follow Us