AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctor’s Hunger Strike: উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনের ৭২ ঘন্টা পার, গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের

Doctor’s Hunger Strike: উৎসবের আবহেও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতাতেও চলছে অনশন। অবস্থান ধর্মতলায়। রোজই যোগ দিচ্ছেন নাগরিক মহলের বড় অংশ। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আরজি করের ৫০ জন চিকিৎসক একদিন আগেই গণ ইস্তফা দেন।

Doctor’s Hunger Strike: উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনের ৭২ ঘন্টা পার, গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের
বাড়ছে আন্দোলনের ঝাঁঝ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 12:30 PM
Share

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনের ৭২ ঘন্টা পার। বৃষ্টির জেরে মঞ্চ বদল করে এবার অধ্যক্ষের চেম্বারের বাইরে চলছে অনশন। এদিন সকাল থেকেই গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। অনশনকারীদের সঙ্গে দেখা করলেন গণতান্ত্রিক মহিলা সমিতি (সিপিএমের মহিলা সমিতি) নেতৃত্ব। তাঁদের দাবি মানুষ পরিচয়ে এসেছি। সহমর্মিতা জানাচ্ছি।

অন্যদিকে গণ ইস্তফার জেরে জরুরি বৈঠকে মেডিক্যাল প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে বৈঠক। গণ ইস্তফা দিয়ে চিকিৎসকদের দাবি, হাজিরা খাতায় সই করব না। কাজ করে যাব। ছাত্রদের দাবিতে সম্মতি জানিয়ে ইস্তফা দিলাম। 

প্রসঙ্গত, উৎসবের আবহেও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতাতেও চলছে অনশন। অবস্থান ধর্মতলায়। রোজই যোগ দিচ্ছেন নাগরিক মহলের বড় অংশ। ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই আরজি করের ৫০ জন চিকিৎসক একদিন আগেই গণ ইস্তফা দেন। যা নিয়ে চাপানউতোর চলছেই। অন্যদিকে কলকাতার আন্দোলনের ঝাঁঝে আরও সিক্ত হচ্ছেন উত্তরের চিকিৎসকেরাও। শেষ পর্যন্ত সরকারের তরফে কী পদক্ষেপ করা হয় এখন সেদিকে নজর গোটা রাজ্যের। এরইমধ্যে আরজি কর কেসে প্রথম চার্জশিট জমা করেছে সিবিআই। যেখানে আবার কলকাতা পুলিশের হাতে প্রথম ধৃত সিভিককেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। কিন্তু এ কাজ যে শুধু তাঁর একার তা এখনও মানতে পারছেন না আন্দোলনকারী চিকিৎসকদের একটা বড় অংশ। 

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি