AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Fraud: জীবনে কখনও ATM-এ যাননি! মোবাইলটা অন করতেই এল মেসেজটা, নিমেষে উধাও সারা জীবনের সঞ্চয়, শিলিগুড়ির বৃদ্ধ পুরোহিতের অ্যাকাউন্টে পড়ে রইল মাত্র ৫৮ টাকা

Online Fraud: গত ১১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মোবাইল পকেটমারি হয় পেশায় পুরোহিত ৬১ বছরের তাপস চক্রবর্তীর। এরপর নতুন মোবাইল কিনে নিজের নম্বরের সিম জোগার করতে সব মিলিয়ে দু’দিন কেটে যায়। কিন্তু, মোবাইল চালু হতেই হতবাক বৃদ্ধ।

Online Fraud: জীবনে কখনও ATM-এ যাননি! মোবাইলটা অন করতেই এল মেসেজটা, নিমেষে উধাও সারা জীবনের সঞ্চয়, শিলিগুড়ির বৃদ্ধ পুরোহিতের অ্যাকাউন্টে পড়ে রইল মাত্র ৫৮ টাকা
হতাশ বৃদ্ধ দ্বারস্থ থানার Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 16, 2025 | 2:27 PM
Share

শিলিগুড়ি: চারপাশে শুধুই জালিয়াতির খবর। প্রতারণার ভয়েই জীবনে কখনও এটিএমই ব্যবহার করেননি বৃদ্ধ। ব্যাঙ্কে গিয়েই টাকা তুলতেন। অনলাইন ব্যাঙ্কিংয়ের ধারপাশ দিয়েও যাননি। অথচ সেই বৃদ্ধও এবার প্রতারণার শিকার। কার্যত তাঁর ব্যাঙ্কের দুই লক্ষ ২২ হাজার ৮০০ টাকা তুলে নিয়ে জালিয়াতরা। অ্যাকাউন্টে পড়ে রইল মাত্র ৫৮ টাকা।

সূত্রের খবর, গত ১১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মোবাইল পকেটমারি হয় পেশায় পুরোহিত ৬১ বছরের তাপস চক্রবর্তীর। এরপর নতুন মোবাইল কিনে নিজের নম্বরের সিম জোগার করতে সব মিলিয়ে দু’দিন কেটে যায়। কিন্তু, মোবাইল চালু হতেই হতবাক বৃদ্ধ। মুহূর্তেই এল মেসেজটা। দেখা যায় অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে জীবনের জমানো সর্বস্ব।  

ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ফায় দফায় টাকা উঠে গিয়েছে। আমি জীবনে এটিএম ব্যবহার করি না। অনলাইন কেনাকাটা করি না। টাকার দরকার হলে ব্যঙ্কে গিয়ে টাকা তুলি। অথচ আমার মোবাইল চুরির পর অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে টাকা তুলে নিল প্রতারকেরা। মোট আটবার টাকা তোলা হয়েছে। আমার সর্বস্ব হাতিয়ে নিল প্রতারকেরা। আমার এটিএম নেই। ফলে পিনকোড নেই। তাহলে কিভাবে অনলাইনে আমার টাকা ট্রান্সফার হল?“ ওই আকাউন্টে মাত্র ৫৮ টাকা পড়ে আছে। সূত্রের খবর, সমস্ত টাকাই ইউপিআইের মাধ্যমে তোলা হয়েছে। ইতিমধ্য়েই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ।  

Follow Us
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা