AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Exam: ১০০০ টাকা দিলেই বসতে পারবে HS পরীক্ষায়, ফেল করা ছাত্রদের স্বয়ং ফোন করলেন হেড মাস্টার?

HS News: জানা গিয়েছে, এবার ওই স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ৭২ জন ফেল করেছিল। এই অনুত্তীর্ণদের একাংশের অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের হাজার টাকা দিয়ে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র পূরণের কথা ফোন করে জানিয়েছিলেন।

HS Exam: ১০০০ টাকা দিলেই বসতে পারবে HS পরীক্ষায়, ফেল করা ছাত্রদের স্বয়ং ফোন করলেন হেড মাস্টার?
অলোক বিশ্বাস,প্রধান শিক্ষকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 11:04 PM
Share

শিলিগুড়ি: উচ্চ মাধ্যমিকের টেস্টে অনুত্তীর্ণদের থেকে টাকা নিয়ে পাশ করানোর অভিযোগ। শুধু তাই নয়, চূড়ান্ত পরীক্ষার আবেদনপত্রও পূরণ করার অভিযোগ উঠল সরকারি স্কুলের বিরুদ্ধে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিণী বিদ্যাচক্র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলোক বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একাংশ।

জানা গিয়েছে, এবার ওই স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ৭২ জন ফেল করেছিল। এই অনুত্তীর্ণদের একাংশের অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের হাজার টাকা দিয়ে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র পূরণের কথা ফোন করে জানিয়েছিলেন। যারা ফেল করেছেন তাদের কাছে টাকা চাওয়া হল কেন? চাপে পড়ে টাকা ফেরাতে ফের নোটিস স্কুলের তরফে। সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কীভাবে পড়ুয়াদের ফোন করে এক হাজার টাকা দাবি করেন তানিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।

এক পরীক্ষার্থী দীপিকা মণ্ডল বলেন, “টেস্টে অনুত্তীর্ণ হওয়ায় স্কুল থেকে এক হাজার টাকা লাগবে বলে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফোন করে জানান। তাঁর কাছেই টাকা জমা দিয়েছি। হয়ত টেস্টে উত্তীর্ণ করে দেওয়ার জন্যই এই টাকা নেওয়া হচ্ছে।” বিশাল ঘোষ নামে আরেক পরীক্ষার্থী বলেন, “প্রধান শিক্ষক ফোন করে বলেছে হাজার টাকা দিলে পাশ করিয়ে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট দেবেন। বযারা ফেল করছে তাদের ফাইন করা হয়েছে বলে আমার মনে হয়েছে। টাকার কোনও রসিদ দেওয়া হয়নি৷ তবে, খরচ না হওয়া বাড়তি টাকা ফেরত দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।”

যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলোক বিশ্বাস বলেন, “ফেল অনেকেই করেছে। আবেদনপত্র পূরণ চলছে। কাউন্সিলের ধার্য্য করা আবেদনেপত্র পূরণ এবং লেট ফাইনের টাকা দিয়ে জমা নেওয়া হচ্ছে। সেইসঙ্গে, বাচ্চারা এডুকেশনাল ট্যুরে যাওয়ার দাবি করেছিল। শিলিগুড়ি এবং বেঙ্গল সাফারিতে তাদের নিয়ে যাওয়া হবে। এই সমস্ত খরচ ধরেই হাজার টাকা চাওয়া হয়েছিল। ওই টাকা ফিরিয়ে দেওয়া হবে।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা