
JVC-র বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল জিততে পারে ১৩১-১৫২টি আসনে। বিজেপি জিততে পারে ১৩৮-১৫৯ টি আসনে। বাম- ০-১।
চাণক্য স্ট্র্যাটেজির রিপোর্ট বলছে, বিজেপি জিতছে ১৫০ থেকে ১৬০টি আসনে। তৃণমূলের দখলে আসতে পারে ১৩০-১৪০টি আসন। অন্যান্য- ৬-১০টি আসন।
বুথফেরত সমীক্ষা কোনও নির্বাচনের চূড়ান্ত ফল নয়। এখান থেকে শুধু জনমতের আভাস পাওয়ার চেষ্টা করা হয়।
Matrize-এর বুথ ফেরত সমীক্ষার ফল বলছে, ১৪৬-১৬১ আসনে জিতছে বিজেপি। তৃণমূলের ঝুলিতে আসতে পারে ১২৫ থেকে ১৪০ টি আসন। অন্যান্য- ৬ থেকে ১০টি আসন।
PMARQ-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, ১৫০ থেকে ১৭৫ আসনে জিতছে বিজেপি। তৃণমূল জিততে পারে ১১৮ থেকে ১৩৮ আসনে। কংগ্রেস পেতে পারে ২-৬টি আসন।
তবে এটাই চূড়ান্ত ফল নয়। অতীতে বিভিন্ন সময়ে যেমন বুথফেরত সমীক্ষা মিলে যেতে দেখা গিয়েছে, আবার বহু বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করেছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।
বিধানসভা ভোট (২০২১)
মোট আসন – ৭
তৃণমূল- ৫
বিজেপি- ২
লোকসভা (২০২৪)
মোট আসন – ৭
তৃণমূল- ৪
বিজেপি -৫
বিধানসভা ভোট (২০২১)
মোট আসন – ৯
তৃণমূল- ৯
লোকসভা ভোট (২০২৪)
মোট আসন- ৯
তৃণমূল- ২
বিজেপি- ২
কংগ্রেস -৫
২০২১-এর বিধানসভা নির্বাচনে আসন- ৬৮
তৃণমূল- ৩৬
বিজেপি- ৩২
২০২৪-এর লোকসভা নির্বাচন
মোট আসন- ৬৮
তৃণমূল -৩৯
বিজেপি- ২৯
২০২১-এর বিধানসভা নির্বাচনে ১৬টি আসনে আদিবাসী ভোট। তৃণমূল জেতে ৯টি আসন, বিজেপির ঝুলিতে ৭টি আসন। ২০২৪-এর লোকসভার ফলাফলও একই ছিল।
২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোটের সমীকরণ কী বলছে? রাজবংশী ভোট ৩০টি আসনে । তার মধ্যে ২১টি আসন পেয়েছে বিজেপি। ৯টি আসন পায় তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটেও বিজেপির ঝুলিতেই বেশি পড়েছিল রাজবংশী ভোট। বিজেপি জেতে ২২টি আসন, তৃণমূলের ঝুলিতে আসে ৮টি আসন।
২০২১-এর বিধানসভা নির্বাচনে ২১৫ আসনে (উপনির্বাচন মিলিয়ে) জিতেছিল তৃণমূল । বিজেপি ৭৭, আইএসএফ ১টি, অন্যান্য- ১টি আসন।
২০২১-এর বিধানসভা নির্বাচনে ৪৭.৯৪ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। বিজেপি ৩৮.১ শতাংশ, আইএসএফ ১.৩ শতাংশ, বামফ্রন্ট ৫.৬ শতাংশ, কংগ্রেস ২.৯ শতাংশ ও অন্যান্য ২.৯৯ শতাংশ
কলকাতা : ভোট ভোট ভোট। গত কয়েক মাসের রাজনৈতিক যুদ্ধের সমাপ্তি। আজ শেষ দফার ভোট ছিল বঙ্গে। ভাগ্যপরীক্ষা হয়ে গিয়েছে ২৯৪ কেন্দ্রের প্রার্থীদের। ফলাফল ৪ মে। বাংলার মসনদে কে বসতে চলেছে, তা জানা যাবে সেদিনই। তবে, তার আগে বুথ ফেরত সমীক্ষা কী বলছে? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? তৃণমূল কি ফের ক্ষমতায় আসবে নাকি বঙ্গে উঠবে গেরুয়া ঝড়? ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রে জিতবে কে? নন্দীগ্রামে ২০২১ এর নির্বাচনের ফলাফলের কি পুনরাবৃত্তি হবে ভবানীপুরে? বামেরা কি খাতা খুলতে পারবে? শূন্যের গেরো কি কাটতে চলেছে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা? দেখে নেওয়া যাক