Hansan Election Result 2026 LIVE: হাঁসনে জোরদার লড়াইয়ে কাজল, কিন্তু শেষ হাসি হাসবে কে?

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: কংগ্রেসের মিল্টন রশিদ ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তবে তার আগে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা জিতেছেন অসিত কুমার মাল। তবে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অশোক কুমার চট্টোপাধ্যায় এই কেন্দ্রে জয়লাভ করেন।

Hansan Election Result 2026 LIVE: হাঁসনে জোরদার লড়াইয়ে কাজল, কিন্তু শেষ হাসি হাসবে কে?

| Edited By: Sharath S

May 04, 2026 | 12:16 AM


হাঁসনে সংখ্যালঘুদের ভোটব্যাঙ্কে বরাবরই ভালই ছাপ রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে এখানকার গ্রামীণ অর্থনীতি আদিবাসীদের উপরেও অনেকটাই নির্ভরশীল। অতীতে এটি কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কংগ্রেসের মিল্টন রশিদ ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তবে তার আগে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা জিতেছেন অসিত কুমার মাল। তবে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অশোক কুমার চট্টোপাধ্যায় এই কেন্দ্রে জয়লাভ করেন। হেরে যান বিজেপির নিখিল বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। তৃতীয় স্থানে ছিলেন মিল্টন রশিদ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হাঁসন অবশ্যই তৃণমূলের মর্যাদা রক্ষার লড়াই। এবার এখানে তৃণমূলের বাজি বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অন্যদিকে বিজেপি এখানে আদিবাসী ও শিল্পাঞ্চলের শ্রমিকদের সমস্যাকে হাতিয়ার করে হিন্দু ভোট একত্রীকরণের চেষ্টা করছে। এবারও তাঁদের বাজি নিখিল বন্দ্যোপাধ্যায়ই। অন্যদিকে কংগ্রেস তাদের হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া।

Follow Us