AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ‘রক্তে ভেসে যাচ্ছিল’, মদ খাওয়ানো নিয়ে ঝামেলায় প্রাণ দিতে হল যুবককে?

Hooghly: মৃত যুবকের পরিবারের অভিযোগ, "কয়েকদিন আগে স্থানীয় একজনের জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে দেওয়া হয় অভিষেককে। সে কোনওদিনও মদ খেত না। তার মোবাইল চুরি হয়েছিল। তা নিয়েও ছোটু নামে একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল।"

Hooghly: 'রক্তে ভেসে যাচ্ছিল', মদ খাওয়ানো নিয়ে ঝামেলায় প্রাণ দিতে হল যুবককে?
কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিজনরা
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 11:30 PM
Share

রিষড়া: জন্মদিনের পার্টিতে জোর করে মদ খাওয়ানোকে কেন্দ্র করে ঝামেলা। সেই ঝামেলা মিটেও গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি হুগলির রিষড়ার। মৃত যুবকের নাম অভিষেক পাসোয়ান। বছর বাইশের ওই যুবকের মৃত্য়ুতে সেদিনের ঝামেলার সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ করছে পরিবারের লোকজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে একটি গলিতে ছুরিকাহত হন ওই যুবক। স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে যুবককে ছুরি মেরে খুন করা হল, খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন, “কোথায় ছুরি মেরেছে জানি না। পাড়ার মধ্যে পড়েছিল। পেটে ছুরি দিয়ে মারা হয়। আমরা কাপড় বেঁধে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাই।”

মৃত যুবকের দিদি বলেন, “কাজ করে ফিরছিল। গলিতে ছুরি মেরেছে। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক।” এলাকারই এক যুবকের নামে অভিযোগ করে মৃতের পরিবার। তাদের অভিযোগ, “কয়েকদিন আগে স্থানীয় একজনের জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে দেওয়া হয় অভিষেককে। সে কোনওদিনও মদ খেত না। তার মোবাইল চুরি হয়েছিল। তা নিয়েও ছোটু নামে একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল।”

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?