AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘আজ আজাদির কথা শোনা যায় পাক অধিকৃত কাশ্মীরে’, বাংলায় এসে বললেন অমিত শাহ

Amit Shah: অমিত শাহ সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন করেন, ৩৭০ ধারা কাশ্মীর থেকে সরানো উচিত ছিল কি না? এরপরই শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এটা চাননি। সংসদে প্রশ্ন তুলেছিলাম। ওরা বলেছিল রক্তের বন্যা বয়ে যাবে। ৫ বছর হয়ে গিয়েছে। কোনও রক্তের বন্যা বয়নি।

Amit Shah: 'আজ আজাদির কথা শোনা যায় পাক অধিকৃত কাশ্মীরে', বাংলায় এসে বললেন অমিত শাহ
অমিত শাহ।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 15, 2024 | 1:31 PM
Share

শ্রীরামপুর: বাংলায় এসে কাশ্মীরের পরিস্থিতির কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোঝালেন কীভাবে ভূস্বর্গের পরিস্থিতি ক্রমে বদলে যাচ্ছে। তিনি দাবি করেছেন, আগে যা কাশ্মীরে হত, সেটা এখন হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর কথা কীভাবে ভুল প্রমাণিত হয়েছে, সেটাও উল্লেখ করেছেন তিনি।

শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস-এর সমর্থনে জনসভায় উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। সেখানে উপস্থিত হয়ে অমিত শাহ সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন করেন, ৩৭০ ধারা কাশ্মীর থেকে সরানো উচিত ছিল কি না? এরপরই শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এটা চাননি। সংসদে প্রশ্ন তুলেছিলাম। ওরা বলেছিল রক্তের বন্যা বয়ে যাবে। ৫ বছর হয়ে গিয়েছে। কোনও রক্তের বন্যা বয়নি।”

শাহের আরও দাবি, কংগ্রেস আমলে কাশ্মীরে হরতাল হত। এখন হরতাল হয় না। পাক অধিকৃত কাশ্মীরে হরতাল হয়। আগে আজাদির কথা শোনা যেত কাশ্মীরে, এখন শোনা যায় পিওকে-তে। আগে কাশ্মীরে ছোড়া হত পাথর, এখন ছোড়া হয় অধিকৃত কাশ্মীরে।

উল্লেখ্য, ৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পর এবারই প্রথম ভোটগ্রহণ হচ্ছে উপত্যকায়। চতুর্থ দফা ভোটের পর দেখা গিয়েছে, ৩৬ শতাংশের বেশি ভোট পড়েছে সেখানে। তিন দশক পর কার্যত রেকর্ড পরিমাণ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। বাংলায় এসে কাশ্মীর নিয়ে কার্যত মমতা তথা বিরোধীদের বার্তা দিয়ে গেলেন শাহ।

Follow Us