Tarakeswar News: তারকেশ্বরে লাঠিচার্জ, জমায়েত দেখলেই অ্যাকশনে বাহিনী

রামেন্দু সিংরায়ের অভিযোগ, বুথের পাশাপাশি থাকা কয়েকটি বাড়িতে ঢুকেও বাড়ির মহিলা ও পুরুষদের ব্যাপক হারে মারধোর করা হয়। এই ঘটনায় খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানিয়েছেন রামেন্দু সিংরায়। যদিও পাল্টা বিজেপি প্রার্থীর দাবি জমায়েত হটাতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। মহিলারাও আক্রান্ত। প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী সন্তু পান বলেন, "জমায়েত করলে হতেই পারে।"

Tarakeswar News: তারকেশ্বরে লাঠিচার্জ, জমায়েত দেখলেই অ্যাকশনে বাহিনী
বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2026 | 4:16 PM

তারকেশ্বর: ভোটের লাইনে অতর্কিত লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তারকেশ্বর বিধানসভার বালিগরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগরি অধর মনি দত্ত বিদ্যমন্দির স্কুলের ঘটনা। মূলত, এই স্কুলে চারটি বুথ ২১৮,২১৯, ২২০,২২১ ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে।

তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বুথের ভিতর জায়গা থাকলেও ভোটারদের বাইরে রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়ায় অতর্কিত লাঠিচার্জ করে বুথে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানারা বলে দাবি তৃণমূলের। আরও অভিযোগ, মহিলাদেরও বেধড়ক মারধর করা হয়। এমনকী ক্যান্সারে আক্রান্ত এক মহিলাকেও ফেলে মারা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায়।

রামেন্দু সিংরায়ের অভিযোগ, বুথের পাশাপাশি থাকা কয়েকটি বাড়িতে ঢুকেও বাড়ির মহিলা ও পুরুষদের ব্যাপক হারে মারধোর করা হয়। এই ঘটনায় খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানিয়েছেন রামেন্দু সিংরায়। যদিও পাল্টা বিজেপি প্রার্থীর দাবি জমায়েত হটাতে লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। মহিলারাও আক্রান্ত। প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী সন্তু পান বলেন, “জমায়েত করলে হতেই পারে।”

Follow Us