AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Harassment Case: ‘স্কুলের অফিস রুমে জোর করে…’, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহ শিক্ষিকার

Chandannagar School Physical Harassment Case: ওই স্কুলের অন্যান্য সহ-শিক্ষক শিক্ষিকাদেরও অভিযোগ, প্রধান শিক্ষকের স্বভাবটাই এরকম। শিক্ষিকাদের সঙ্গে চটুল কথা বলা থেকে নানা অছিলায় ঘরে ডেকে পাঠানো কাজের বাইরে আজেবাজে গল্প করা তাঁর স্বভাব। হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডল জানিয়েছেন, একটা অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Physical Harassment Case: 'স্কুলের অফিস রুমে জোর করে...', প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সহ শিক্ষিকার
অভিযোগকারিণী স্কুল শিক্ষিকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2026 | 9:54 PM
Share

চন্দননগর: স্কুলের মধ্যে সহ শিক্ষিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চন্দননগরের একটি নামী স্কুলের ঘটনায় শোরগোল। থানায় অভিযোগ দায়ের হল। চন্দননগরের ওই স্কুলের সহ শিক্ষিকার অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে তিনি স্কুলেরই প্রধান শিক্ষকের কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন। তাকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক। তারপর থেকে একাধিকবার নানা অছিলায় নিজের অফিসে ডেকে যৌন হেনস্থা করেছেন। এমনকি জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ।

শিক্ষিকার স্বামী বাইরে চাকরি করেন। সেই সুযোগে শিক্ষিকার অনিচ্ছা সত্ত্বেও বার বার তাঁর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। গরমের ছুটির পর স্কুল খোলার পর গত ২ জুন স্কুলের অফিস রুমে জোর করে যৌন হেনস্থা করা, খারাপ স্পর্শ করা হয় বলে অভিযোগ শিক্ষিকার। আর এরপরই মানসিক ধাক্কায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষিকা। কাউন্সেলিং করাতে হয় তাঁর।

ঘটনার কথা স্বামীকে জানান। স্কুলের অন্য শিক্ষকদেরও জানান। হুগলি ডিআইয়ের কাছে অভিযোগ জানান। এরপরই চন্দননগর থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্তই শিক্ষিকা চাইছেন, শাস্তি হোক প্রধান শিক্ষকের।

ওই স্কুলের অন্যান্য সহ-শিক্ষক শিক্ষিকাদেরও অভিযোগ, প্রধান শিক্ষকের স্বভাবটাই এরকম। শিক্ষিকাদের সঙ্গে চটুল কথা বলা থেকে নানা অছিলায় ঘরে ডেকে পাঠানো কাজের বাইরে আজেবাজে গল্প করা তাঁর স্বভাব। হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডল জানিয়েছেন, একটা অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

চন্দননগর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতে অভিযুক্তকে নোটিস পাঠানো হয়েছে। ঘটনা সত্যি হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ-র সদস্য গৌতম সরকার বলেন, স্কুলের মধ্যে এরকম ঘটনা অনভিপ্রেত। যাঁর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।

Follow Us