Hooghly BJP Chaos: আচমকা এসে বিজেপি কর্মীদের ফেলে পেটালেন বিজেপি কর্মীরা

একে অপরকে মারধর অনেক সময় খুনের অভিযোগ পর্যন্ত উঠে আসত। আর এবার ক্ষমতার বদলাতে দেখা গেল প্রায় একই ছবি। কোন্নগরে বিজেপির হাতে আক্রান্ত বিজেপি। অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ মণ্ডল সভাপতি আকাশ রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ অপর বিজেপি কর্মীকে।

Hooghly BJP Chaos: আচমকা এসে বিজেপি কর্মীদের ফেলে পেটালেন বিজেপি কর্মীরা
আক্রান্ত বিজেপি কর্মীImage Credit source: TV9 বাংলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 27, 2026 | 1:58 PM

কোন্নগর: রাজ্যে পালা বদলের আগে বিভিন্ন জায়গায় দেখা যেত তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দল। একে অপরকে মারধর অনেক সময় খুনের অভিযোগ পর্যন্ত উঠে আসত। আর এবার ক্ষমতার বদলাতে দেখা গেল প্রায় একই ছবি। কোন্নগরে বিজেপির হাতে আক্রান্ত বিজেপি। অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ মণ্ডল সভাপতি আকাশ রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ অপর বিজেপি কর্মীকে।

জানা যাচ্ছে, শনিবার কোন্নগরে একটি দুধের দোকানের সামনে বসেছিলেন এলাকারই কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি মণ্ডল সভাপতি আকাশ রায়ের সঙ্গে বেশ কিছু লোকজন এসে কোন্ননগর মণ্ডল সম্পাদক শম্পা সিনহা ও তাঁর লোকজনের উপর চড়াও হয়। ফেলে পেটানো হয় তাঁদের। চারজন আহত হয়েছেন বলে এখনও অবধি জানা যাচ্ছে।

আহত শম্পা সিনহার অভিযোগ, মণ্ডল সভাপতি এসে তাঁদের গালিগালাজ করে বলতে থাকে। মুখে বলতে থাকে যে তাঁরা নাকি বিধায়কের নামে উল্টোপাল্টা কথা বলেছে। তারপরই মার শুরু করে। বয়স্ক মানুষকেও রেহাই দেয়নি। আহতরা প্রথমে কোন্নগর পুরসভা হাসপাতাল পরে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান।
ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হবে বলেও জানান আক্রান্তরা। যদিও এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

বস্তুত, এই আকাশ সম্প্রতি পার্ক স্ট্রিটের একটি হোটেলে পুলিশের সঙ্গে অভব্য আচরণের জন্য গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে দল তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই বলেছেন কোনও গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। ফলে গতকাল রাতের ঘটনায় বিজেপি কী ব্যবস্থা নেয় সেইটাই দেখার।

বিজেপি মুখপাত্র প্রণয় রায় বলেন,দুটো দিক আছে।একটা আইনগত যেটা প্রশাসন দেখবে।আর অভিযোগ যদি সত্যি হয় তাহলে দল ব্যবস্থা নেবে। এসএফআই হুগলী জেলা সম্পাদক অর্ণব দাস বলেন তৃণমূলের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকেই বিজেপির বয়ে নিয়ে যাচ্ছে বিধায়ক বলছেন মুন্না মাস্তানদের শায়েস্তা করব কিন্তু তার ঘনিষ্ঠরায় মাস্তানি করছে।।

Loading...
Unable to load recommendations.
Follow Us