AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে বাড়ি থেকে পালিয়েছিল, ফিরে এসে আত্মহত্য়ার চেষ্টা মেধাবী ছাত্রের

Hooghly: পরীক্ষার দুদিন আগে গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুমন পাল। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টা নাগাদ বাড়ি থেকে বের হয় সে। বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শনিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

Hooghly: পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে বাড়ি থেকে পালিয়েছিল, ফিরে এসে আত্মহত্য়ার চেষ্টা মেধাবী ছাত্রের
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2025 | 8:28 PM
Share

হুগলি:  পরীক্ষার ঠিক ৪৮ ঘণ্টা আগে বাড়ি থেকে স্কুল ব্যাগ আর মোবাইল নিয়ে বেরিয়ে গিয়েছিল। থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। পুলিশ খুঁজেও বার করে আনে তাকে। ছেলেকে ফিরে পেয়ে খুশি হয়ে যান বাবা-মা। কিন্তু সেই ছেলেই বাড়ি ফিরে তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। চুঁচুড়ার মেধাবী ছাত্রের এহেন সিদ্ধান্তে স্তব্ধ পরিবার-গোটা গ্রাম।

পরীক্ষার দুদিন আগে গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুমন পাল। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টা নাগাদ বাড়ি থেকে বের হয় সে। বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শনিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রবিবারের তাকে খুঁজে বাড়ি পৌঁছে দেয় পুলিশ।

ছেলে বাড়ি ফিরে আসায় খুশি ছিলেন বাবা-মা। মেধাবী ছাত্রের টেস্টের ফলও খুব ভালো ছিল। পরীক্ষা নিয়ে ছেলের সেরকম কোনও চিন্তাও ছিল না বলে পরিবার জানাচ্ছে। কিন্তু সেই সুমনই বাড়ি ফিরে গিয়ে তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

রবিবার সকাল থেকে হঠাৎই বমি করতে থাকে সুমন। সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করতে সে জানায় ঠাকুর রঙ করার জন্য রাখা তুঁতে রঙ খেয়েছে। ছাত্রের পরিবারের ঠাকুর তৈরির ব্যবসা। তাই ঘরে থাকে তুঁতে রঙ।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। ছাত্রের বাবা জানিয়েছেন, ছেলে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে এমনটা বলেনি। কী কারণে এমন করছে জানি না।

পরীক্ষা গরবাটি স্কুলে পরীক্ষার সিট পড়েছে। সেখানে যোগাযোগ করা হচ্ছে। যাতে হাসপাতালে বসে পরীক্ষাটা দিতে পারে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?