AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Hooghly: শুক্রবার সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষকদের গেটের বাইরে আটকে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে স্কুলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। অভিভাবকদের দাবি,  শিক্ষককে যতক্ষণ গ্রেফতার না করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। 

Hooghly: সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
স্কুলে অভিভাবকদের বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 5:33 PM
Share

হুগলি:  সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলেই শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। বলাগড় থানায় অভিযোগ ছাত্রীর পরিবারের।

অভিযোগ,  হুগলির বলাগড়ের ওই স্কুলের শিক্ষক এক ছাত্রীকে বাজেভাবে স্পর্শ করে।  বৃহস্পতিবার স্কুলে খাতা দেখানোর সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ছাত্রীটি স্কুলের বাকি শিক্ষকদের বিষয়টি বলতে না পারলেও বাড়ি গিয়ে মাকে ঘটনার কথা জানান।

শুক্রবার সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষকদের গেটের বাইরে আটকে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে স্কুলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। অভিভাবকদের দাবি,  শিক্ষককে যতক্ষণ গ্রেফতার না করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে।  অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। স্কুলে মদ্যপ অবস্থায় আসেন।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ঘটনার কথা জানতে পেরেই স্কুল পরিচালন সমিতিকে জানিয়েছি। ওই শিক্ষক মদ খেয়ে স্কুলে আসে কিনা তা আমার জানা নেই।এলাকার শিক্ষানুরাগী অভিভাবকেদের নিয়ে আলোচনা করব।”

ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে নিগৃহীত ছাত্রীর পরিবার। তবে পুলিশের দাবি, অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ বাড়ুই জানান, সপ্তম শ্রেণির ক্লাস নিতে যান। ছাত্র-ছাত্রীরা বলে লাইব্রেরিতে যাবে। তাদের লাইব্রেরিতে নিয়ে যান। এর কিছু সময় পর সহ শিক্ষকদের থেকে জানতে পারি একটা গুঞ্জন শুরু হয়েছে। হেনস্থা হতে পারি এই আশঙ্কায় তিনি শুক্রবার স্কুলে যাননি। তাঁর কথায়, “ওই ছাত্রীর বয়সী আমার ছেলের মতো। মিথ্যা অভিযোগ করা হয়েছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?