Hooghly Police warning: ‘জিনা হারাম কর দুঙ্গা’, হুগলিতে তৃণমূল নেতার ছেলেকে না পেয়ে হুঁশিয়ারি দিল পুলিশ

Police warning to TMC leader’s family: তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার শ্রীরামপুরে মিছিল করতে আসার কথা। তার আগে যেসব তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের আটক কিংবা গ্রেফতার করছে পুলিশ। গতকাল রিষড়ায় জাহিদের ডেরায় হানা দিয়ে চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। ডানকুনিতেও দুই প্রাক্তন কাউন্সিলর ও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়।

Hooghly Police warning: জিনা হারাম কর দুঙ্গা, হুগলিতে তৃণমূল নেতার ছেলেকে না পেয়ে হুঁশিয়ারি দিল পুলিশ
তৃণমূল নেতার অভিযুক্ত ছেলেকে না পেয়ে হুঁশিয়ারি পুলিশেরImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 08, 2026 | 9:23 PM

রিষড়া: অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। কিন্তু, পুলিশ তাঁর খোঁজ পাচ্ছে না। আর খোঁজ না পেয়েই বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তের পরিবারকে পুলিশের হুঁশিয়ারি, আত্মসমর্পণ না করলে জীবন অতিষ্ঠ করে তুলবেন। রীতিমতো বললেন, “হার দিন আয়েগা। জিনা একদম হারাম কর দেগা।” ঘটনাটি হুগলির রিষড়ার। রিষড়া পৌরসভার প্রাক্তন তৃণমূল ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের ছেলে শাহিদ নওয়াজ খানকে বাড়িতে না পেয়েই এই হুঁশিয়ারি দেয় পুলিশ।

গতকাল সন্ধেয় জাহিদের ডেরায় হানা দিয়ে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আর মঙ্গলবার জাহিদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। আধা সামরিক বাহিনী নিয়ে জোর তল্লাশি অভিযান চালায়। রিষড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে গিয়ে তার ছেলের খোঁজ করে পুলিশ। সেখানে পাওয়া যায়নি শাহিদকে। আসার সময় পুলিশ বলে, শাহিদের নামে মামলা রয়েছে। তাঁকে আত্মসমর্পণ করতে বলুন। সেখান থেকে চলে যাওয়ার সময় এক পুলিশকর্মী বলেন, “তাঁকে আত্মসমর্পণ করতে বলুন।” এরপরই তিনি বলেন, “নেহি তো জিনা হারাম কর দুঙ্গা।” (জীবন অতিষ্ঠ করে তুলব)।

এরপর জাহিদের আর একটি বাড়িতে গিয়ে তাঁর ছেলের খোঁজ চালায় পুলিশ। সেখানেও তারা বলে, আদালত কিংবা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলবেন। না হলে প্রতিদিন পুলিশ আসবে। সেখান থেকেও চলে যাওয়ার সময় অন্য এক পুলিশকর্মী বলেন, “হার দিন আয়েগা। জিনা একদম হারাম কর দেগা।”

তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার শ্রীরামপুরে মিছিল করতে আসার কথা। তার আগে যেসব তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের আটক কিংবা গ্রেফতার করছে পুলিশ। গতকাল রিষড়ায় জাহিদের ডেরায় হানা দিয়ে চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। ডানকুনিতেও দুই প্রাক্তন কাউন্সিলর ও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এদিন শ্রীরামপুর আদালতে মুখোমুখি বিজেপি ও তৃণমূল। শোনা গেলো জয় বাংলা স্লোগান। পাল্টা চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল আদালত চত্বর। গতকাল রাতে ডানকুনির দুই প্রাক্তন কাউন্সিলর-সহ ধৃত তিনজনকে এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে হাজির হন বিজেপি কর্মীরা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের দেখে ‘জয় শ্রীরাম’, ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। আদালত চত্বরেই ছিলেন কিছু তৃণমূল সমর্থক। তাঁরাও পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us