Hooghly BJP: ‘ঘরে ঘরে মজুত আলু দেখে এলাম’, পুরশুড়ায় কৃষকদের নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী

Rekha Gupta: বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন রেখা। পুরশুড়ার বেনেপুকুর এলাকায় প্রচার সারেন তিনি। আরামবাগে পৌঁছন হেলিকপ্টারে। সেখান থেকে বাইকে করে প্রায় ২৫ কিমি দূরে ওই বেনেপুকুর যান। নিমডিঙি থেকে বেনেপুকুর পর্যন্ত "মাতৃ মন্ডলীর পদযাত্রা" করেন তিনি।

Hooghly BJP: ঘরে ঘরে মজুত আলু দেখে এলাম, পুরশুড়ায় কৃষকদের নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী
রেখা গুপ্তা Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2026 | 1:58 PM

হুগলি: “র‍্যালিতে আসার সময়ে দেখলাম ঘরে ঘরে আলু মজুত রেখেছে মানুষ। শুনলাম, আলুতে দাম পাননি। জীবন মরণ পণ রেখে চাষ করেও দাম পাননি। অথচ ব্যবসায়ীরা, ফড়েরা পয়সা পেয়ে যাচ্ছেন।” হুগলির পুরশুড়ায় প্রচারে এসে এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভোটের আগে আলুচাষিদের বিক্ষোভে উত্তাল হয়েছিল হুগলি। সেখানেই বিজেপি নেত্রী এসে শাসকের বিরুদ্ধে তোপ দাগলেন।

বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন রেখা। পুরশুড়ার বেনেপুকুর এলাকায় প্রচার সারেন তিনি। আরামবাগে পৌঁছন হেলিকপ্টারে। সেখান থেকে বাইকে করে প্রায় ২৫ কিমি দূরে ওই বেনেপুকুর যান। নিমডিঙি থেকে বেনেপুকুর পর্যন্ত “মাতৃ মন্ডলীর পদযাত্রা” করেন তিনি।

বিমান ঘোষের জন্য ভোট প্রচারে গিয়ে তিনি বলেন, “এখানে বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। আতঙ্কিত মানুষ। ১৫ বছর ধরে গুন্ডাদের নিয়ে সরকার চলছে। এখানে রোজগার নেই। সব কিছু শেষ হয়ে গিয়েছে। মা কালি, মা দুর্গা, মা লক্ষ্মী আসছেন। পদ্মফুলকে হাতিয়ার করুন।” তিনি আরও বলেন, “এখানে তিন হাজার টাকা করে দেওয়া হবে যতক্ষণ না চাকরি পান। আমরা শুরু করব। এই রাজ্যে মহিলাদের ফ্রি বাস মিলবে। ভাড়া নেওয়া হবে না।”

Follow Us