
ডানকুনি: কারখানা হবেই। রাজ্যে শিল্প বাড়বে। ক্ষমতায় আসার আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। আর সেই প্রতিশ্রুতি পূরণের পালা। আজ রাজ্যে ৬০০ কোটি টাকার বিনিয়োগ করল লাক্স-কোজ়ি। সেই উদ্বোধনে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও শিল্প মন্ত্রী তাপস রায়। কী কী বললেন শমীক এক নজরে
শমীক ভট্টাচার্য: লাক্স পরিবারের কর্ণধার একদিন সকাল বেলা আমার বাড়ি এলেন। বললেন, “আমার একটা ইন্ডাস্ট্রি আছে। আরও সেটা বাড়াতে চাই। আমি বলি, দলের সঙ্গে কথা বলতে পারি, সরকারের কথা নয়। সমস্ত শিল্পপতিরা আসছেন আমাদের দলীয় কার্যালয়ে। তার কারণ আগে বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল সরকার ছিল। কিন্তু কখনও পশ্চিমবঙ্গ সরকার ছিল না। আজ সবাই এগিয়ে আসতে চাইছে। আমাদের পাহাড় আছে। নদী আছে। প্রভূত পরিমাণে খনিজ সম্পদ আছে।
শমীক ভট্টাচার্য: মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রীকে অনুরোধ করব একটু সিঙ্গুরের দিকে তাকাবেন।
শমীক ভট্টাচার্য: যারা বাংলায় কথা বলেন, তাঁরা শুধু বাঙালি নন। যারা তিন পুরুষ ধরে বাংলায় বাণিজ্য দিয়েছেন। কিন্তু বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন। তাঁরাও বাঙালি।
শমীক ভট্টাচার্য: টাটাও আসবে, বাটাও আসবে। রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। ইজরায়েল থেকে বিনিয়োগ হবে। সিলিকন ভ্যালি হবে। লন্ডন থেকে বিনিয়োগ হবে। এত ভাল শিল্প প্রকৃতি বিধাতা দেননি।
শমীক ভট্টাচার্য: কাউকে মাসোহারা দেওয়ার নেই, রক্তচক্ষু নেই। কারও জমির উপর পার্টি অফিস হবে না। বাংলায় পরিবর্তন হয়েছে