Hooghly Ex-TMC Councillor: ‘এটা বাজে হচ্ছে, এরকমভাবে হবে না’, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়ে কেন বলল পুলিশ?

Police ask Ex-TMC Councillor to surrender: এর আগেও পুলিশ প্রাক্তন কাউন্সিলর উত্তম রায়ের বাড়িতে গিয়েছিল। তবে তাঁকে সেইসময়ও পায়নি। এরপর আবার গতকাল পৌঁছে যায়। এমনভাবে বারবার যে তারা বাড়িতে আসবে না, এটা স্পষ্ট করে দেয় পুলিশ। সেই জন্য উত্তমকে থানায় যোগাযোগ করতে বলেন।  

Hooghly Ex-TMC Councillor: এটা বাজে হচ্ছে, এরকমভাবে হবে না, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়ে কেন বলল পুলিশ?
তৃণমূল নেতার বাড়িতে পুলিশ।Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 23, 2026 | 4:03 PM

শ্রীরামপুর: তাঁর বিরুদ্ধে হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। আর অভিযোগ দায়েরের পর থেকেই তাঁকে পাওয়া যাচ্ছে না। এবার হুগলির শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন ওই তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে পুলিশ বলে এল, “উত্তমকে থানায় আসতে বলুন। নাহলে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে বলুন। বারবার পুলিশ আসবে না।”

শ্রীরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ উত্তম রায়ের বাড়িতে যায়। কিন্তু, বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল ওই নেতাকে।

পুলিশ বারবার ডাকার পর উত্তমের স্ত্রী বাইরে বেরিয়ে আসেন। তখন পুলিশ তাঁকে বলে, “বারবার বলে দিচ্ছি, এটা বাজে হচ্ছে। এরকমভাবে হবে না। পুলিশ রোজ রোজ দৌড়াবে? উনি সারেন্ডার করুন।” স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগা রয়েছে কি না, জানতে চায় পুলিশ। উত্তমের স্ত্রী দাবি করেন, যোগাযোগ করতে পারেননি। তখন পুলিশ বলেন, নিশ্চয় যোগাযোগ রয়েছে। তাঁকে থানায় যোগাযোগ করতে বলুন। থানাতে আসুন না হলে কোর্টে যান। স্বামীর সঙ্গে ফোনে কবে কথা হয়েছিল, উত্তমের স্ত্রীর কাছে জানতে চায় পুলিশ। উত্তমের বাড়ির সামনের দোকানের মালিককেও তৃণমূল ওই নেতার সম্পর্কে জানতে চান পুলিশ আধিকারিকরা।

এর আগেও পুলিশ উত্তমের বাড়িতে গিয়েছিল। তবে তাঁকে সেইসময়ও পায়নি। এরপর আবার গতকাল পৌঁছে যায়। এমনভাবে বারবার যে তারা বাড়িতে আসবে না, এটা স্পষ্ট করে দেয় পুলিশ। সেই জন্য উত্তমকে থানায় যোগাযোগ করতে বলেন।

প্রসঙ্গত, আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বিজেপি নেতা কবীর শঙ্কর বোসের অভিযোগে বেশ কয়েকজন তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। উত্তমকেও অনেকদিন ধরেই খুঁজছে পুলিশ। মঙ্গলবারও তাঁর বাড়িতে আরও একবার গিয়ে না পেয়ে ফিরে আসে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us