Indranil Sen: ‘আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট’, শূন্য CPM-কে নিয়ে কেন মাথাব্যথা তাও বোঝালেন ইন্দ্রনীল

Chandannagar: এরপর তিনি বলেন, "নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই লাইনে বিশ্বাস করেন।" এমন কথা কেন বললেন তিনি? তাও বুঝিয়ে দেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, "নরেন্দ্র মোদীর লাইনে মানুষের আপত্তি। কারণ আধারের লাইন, আধার লিঙ্কের লাইন, গ্যাসের লাইন এইসব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনের মধ্যে দিয়ে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার পায় মানবিক ভাতা পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনে একশো প্রকল্প পায়, আর মোদী লাইনে মানুষের হয়রান হয়।"

Indranil Sen: আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট, শূন্য CPM-কে নিয়ে কেন মাথাব্যথা তাও বোঝালেন ইন্দ্রনীল
ইন্দ্রনীল সেন, চন্দননগরের তৃণমূল প্রার্থী Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 29, 2026 | 9:27 AM

চন্দননগর: বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বিস্ফোরক চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। যে সকল বিজেপির নেতারা এক সময় তৃণমূলের ছিলেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিদায়ী মন্ত্রী। তাঁর বক্তব্য, বিজেপির প্রার্থী হতে গেলে বায়োডাটায় দেখা হয় কত বছর তৃণমূল হয়ে করেছেন। মুখ্যমন্ত্রীর হাতে ছোঁয়া নাকি সব দলেই রয়েছে। এমনকী, তাঁদের প্রধান প্রতিপক্ষ যে বামেরা সে কথাও স্বীকার করেন ইন্দ্রনীল।

চন্দননগর জ্যোতির মোড়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন সভা করেন। সেখানেই তিনি বলেন,”কত বছর তৃণমূলের হয়ে কাজ করেছেন বিজেপি প্রার্থী হতে গেলে সেটাই তার যোগ্যতা মান। কেউ পাঁচ বছর কেউ তিন বছর কেউ দু’বছর। উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিক থেকে অর্জুন সিং-শুভেন্দু অধিকারী সবার বায়োডাটা দেখুন।তৃণমূল করেছে তারাই বিজেপির প্রার্থী।” এরপরই তাঁর সংযোজন, “অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছোঁয়া সব দলেই রয়েছে। উনিই ঠিক করেন কে প্রার্থী হবেন, কে জয়যুক্ত হবে কে মন্ত্রী হবেন।

এরপর তিনি বলেন, “নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই লাইনে বিশ্বাস করেন।” এমন কথা কেন বললেন তিনি? তাও বুঝিয়ে দেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, “নরেন্দ্র মোদীর লাইনে মানুষের আপত্তি। কারণ আধারের লাইন, আধার লিঙ্কের লাইন, গ্যাসের লাইন এইসব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনের মধ্যে দিয়ে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার পায় মানবিক ভাতা পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনে একশো প্রকল্প পায়, আর মোদী লাইনে মানুষের হয়রান হয়।

এখানেই শেষ নয়, রাজ্যে যে দলটা শূন্য সেই বামেদেরও প্রধান বিরোধী মনে করেন ইন্দ্রনীল। খুল্লামখুল্লা সভামঞ্চ থেকে তিনি বলেছেন, “আমাদের প্রতিপক্ষ বিজেপি নয়। আমাদের প্রতিপক্ষ বামফ্রন্ট। শুনেছি এখান থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি খুব ভদ্র মানুষ। তাই ওঁকে বলব…রামবাম এক হয়ে গিয়েও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন না।” বস্তুত, তৃণমূল বরাবর অভিযোগ করে, বামেদের ভোট গিয়ে পড়ে রামে। শুধু তৃণমূল নয়, সম্প্রতি বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্যও একপ্রকার মেনে নিয়েছিলেন সিপিএম-এর ভোট যাচ্ছে বিজেপিতে। সেই কারণে বিজেপির মার্জিন বাড়ছে। বাম ও বিজেপির এই ‘আতাঁতের’ কথাই এদিন উল্লেখ করতে চেয়েছেন ইন্দ্রনীল বলে মনে করছে রাজনীতিবিদদের একাংশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us