AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tainted Candidate-SSC: স্বামী-স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন, দাগি-তালিকায় দাপুটে তৃণমূল নেতা বিভাস ও স্ত্রী সন্তোষি

Hooghly: শনিবার রাত সাড়ে ৮টায় অযোগ্যট শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে এসএসসি। মোট ১৮০৪ জনের নাম রয়েছে সেই তালিকায়।

Tainted Candidate-SSC: স্বামী-স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন, দাগি-তালিকায় দাপুটে তৃণমূল নেতা বিভাস ও স্ত্রী সন্তোষি
বিভাস ও সন্তোষীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 12:29 AM
Share

আরামবাগ: প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি নিয়ে অভিযোগ উঠেছিল আগেই। সুপ্রিম কোর্টের প্যানেল বাতিলের নির্দেশের অনেক আগে চাকরি চলে যায় তাঁর। কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার পর রাজ্যের একাধিক জেলা থেকে এমন সব দাগি শিক্ষকদের নাম সামনে আসছে, যারা সরাসরি শাসক দলের নেতা, কেউ কেউ আবার পদাধিকারীও।

হুগলির একাধিক তৃণমূল নেতা-কর্মীর নাম রয়েছে তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিভাস মালিক। খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে ৩১৬ নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি। বিভাস তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শুধু বিভাসের নাম নয়, ১৩৩২ নম্বরে নাম রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষি মালিকেরও। ২০১৬-য় স্বামী-স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। ওই সময় অর্থাৎ ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত জেলা পরিষদের সদস্য় ছিলেন বিভাস।

বিভাসকে ফোন করা হলে, তিনি জানান তিনি লিস্ট দেখেননি। তবে এভাবে আরও কত নাম সামনে আসবে, তা এখনও স্পষ্ট নয়। হুগলির আর এক দাপুটে নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদকের নামও রয়েছে অযোগ্যদের তালিকায়। নাম রয়েছে হুগলির বর্তমান জেলা পরিষদ সদস্যা সাহিনা সুলতানারও।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা