AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল কর্মীর পেটে ঢোকানো হল ভোজালি, কাটা হল কান! অভিযোগ ঘিরে উত্তপ্ত বলাগড়

ভোট (West Bengal Assembly Election 2021) পরবর্তী হিংসা অব্যাহত। তৃণমূল (TMC) সমর্থকদের পিকনিকে হামলা বিজেপির (Bengal BJP)।

তৃণমূল কর্মীর পেটে ঢোকানো হল ভোজালি, কাটা হল কান! অভিযোগ ঘিরে উত্তপ্ত বলাগড়
নিজস্ব চিত্র
| Updated on: May 04, 2021 | 1:29 PM
Share

হুগলি: ভোট (West Bengal Assembly Election 2021) পরবর্তী হিংসা অব্যাহত। তৃণমূল (TMC) সমর্থকদের পিকনিকে হামলা বিজেপির (Bengal BJP)। ভোজালির কোপে গুরুতর আহত পাঁচ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হুগলির বলাগড়। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শ্রীপুর বারুজীবীতে জয়ের আনন্দে পিকনিক করছিলেন জনা চল্লিশ তৃণমূল কর্মী সমর্থক। রাত সাড়ে দশটা নাগাদ খাওয়া দাওয়া চলছিল, সে সময় ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ চলে গিয়েছিল। অভিযোগ, অন্ধকারে তাঁদের ওপর হামলা চালায় বিজেপির কয়েকজন দুষ্কৃতী।

ভোজালি নিয়ে এলোপাথাড়ি হামলা করা হয় তাঁদের ওপর। তৃণমূল কর্মী বাপ্পা ঘোষের পেটে ভোজালি ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গেলে তাঁর ভাই বাপন ঘোষও আহত হন। আরও কয়েকজন ছুরিকাহত হন। দু’জনের কান কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

তাঁদের প্রাথমিক চিকিৎসা হয় জিরাট হাসপাতালে। গুরুতর আহত দু’জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বাপ্পা ঘোষকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনার কারণে বিজয় মিছিল বন্ধ। দলের কর্মীরা পিকনিক করে আনন্দ করছিলেন। সেখানে অতর্কিতে হামলা চালায় বিজেপি। কয়েকজনকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল।

আরও পড়ুন: ভাঙড়ে অব্যাহত হিংসা! তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ

অন্যদিকে, বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, “বিজেপিকে সব জায়গায় মারা হচ্ছে বিজেপি কোথাও মারেনি। বলাগড়ে একটা সংঘর্ষ হয়েছে। তৃণমূল মেরেছে আমাদের ছেলেরাও মেরেছে। আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে।” বলাগড় থানার পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?