AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gas cylinder blast: হাওড়ায় মেলায় বিস্ফোরণ, মৃত মহিলা, উড়ে গেল আরও একজনের পা

Gas cylinder blast: হরিশপুর কাঁচারিতলায় বহু প্রাচীন কালীপুজো হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বসেছিল মেলা। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন বছর পঞ্চান্নর নেপাল দলুই। সন্ধ্যার সময় আচমকা গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়।

Gas cylinder blast: হাওড়ায় মেলায় বিস্ফোরণ, মৃত মহিলা, উড়ে গেল আরও একজনের পা
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 9:34 PM
Share

হাওড়া: মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন বেলুন বিক্রেতা-সহ দুজন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম বৈশাখী বাগ (৩৮)। বাড়ি পেঁড়ো এলাকায়।

হরিশপুর কাঁচারিতলায় বহু প্রাচীন কালীপুজো হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বসেছিল মেলা। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন বছর পঞ্চান্নর নেপাল দলুই। সন্ধ্যার সময় আচমকা গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণে জেরে মেলায় আতঙ্কা ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়।

বিস্ফোরণের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশাখী বাগের। বেলুন বিক্রেতা নেপালের একটি পা উড়ে যায় বিস্ফোরণে। আতঙ্কে অজ্ঞান হয়ে যান আরও এক মহিলা। তাঁদের আমতা হাসপাতালে আনা হয়।

খবর পেয়েই আমতা হাসপাতালে আসেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তিনি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। একজন মহিলা ঘটনাস্থলেই মারা যান। একজনের পা উড়ে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে। আর একজন আতঙ্কে অজ্ঞান হয়ে যান।” পুলিশ জানিয়েছে, মৃত মহিলার ময়নাতদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিন হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনরা।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন