AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire: দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে চার চাকা, ভয়ঙ্কর সেই দৃশ্য…

Howrah: দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। গাড়িটি একেবার জ্বলে গিয়েছে। ঘটনার সময় টোলপ্লাজার ওই লেন গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। অন্যান্য গাড়ি চলাচলও বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের আধিকারিকের অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে।

Fire: দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে চার চাকা, ভয়ঙ্কর সেই দৃশ্য...
এভাবেই জ্বলছিল গাড়িটি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 9:37 PM
Share

হাওড়া: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। শনিবার দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার ৯ নম্বর লেন ধরে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল। হঠাৎই দেখা যায় গাড়িটি জ্বলছে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেটি। সেই সময় গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

এদিকে ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক -সহ দুই যাত্রী তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়েন। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি। বিষয়টি নজরে আসতেই ছুটে আসে দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশ। খবর দেওয়া হয় দমকলে।

দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। গাড়িটি একেবার জ্বলে গিয়েছে। ঘটনার সময় টোলপ্লাজার ওই লেন গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। অন্যান্য গাড়ি চলাচলও বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।

দ্বিতীয় হুগলি সেতুতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের আধিকারিকের অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দুই যাত্রী গাড়ি থেকে নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?