Hawker News: ভাড়া দিলে কি বসতে দেওয়া হবে হকারদের? রেল বলল…
সংস্থার সভাপতি বিনয় কুমার মণ্ডল বলেন, "আমাদের দাবি ডিআরএমের কাছে জানিয়েছি। হকারদের পরিচয় পত্র এবং আইনি স্বীকৃতির দাবি করছি।" অপরদিকে, ডিআরএম বলেছেন, হকারদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

হাওড়া: বেআইনি কোনও নির্মাণ থাকবে না। আগেই বার্তা দিয়েছিল বিজেপি (BJP)। আর রাজনৈতিক পালাবদলের পর রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ। রেলের জমি কোনওভাবেই দখল নয়। আর তার জন্য বুলডোজার চালিয়ে স্টেশনে-স্টেশনে দোকানঘর ভাঙা হচ্ছে। রবিবার মধ্যরাতে যাদবপুর স্টেশনে (Jadavpur Station) হকার উচ্ছেদ হয়। বাধা দিতে যায় সিপিএম। তবে হয়নি। পুলিশি মার ও ব্যাপক ধরপাকড়ের জেরে পিছু হটতে হয় বামেদের। এবার আর সিপিএম নয়, রেলের কাছে হকারদের হয়ে জমা পড়ল চিঠি।
জানা যাচ্ছে, শুধু স্টেশনে নয়, ট্রেনের মধ্যেও হকারদের ধরপাকরের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রেলের হকারদের ব্যবসা করার দাবিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম-এর কাছে স্মারকলিপি জমা দিল ‘ভারতীয় জনতা মজদুর মঞ্চ’। তাদের দাবি যেহেতু হাজার হাজার হকারদের জীবন এবং জীবিকা রেলে হকারির সঙ্গে যুক্ত, তাই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। রেলের জমিতে এবং প্ল্যাটফর্মে তাদের জন্য দোকানের ব্যবস্থা করতে হবে। সেই দোকানগুলোর জন্য হকাররা ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে প্রস্তুত। একইভাবে ট্রেনে হকারির জন্য ১০০০ থেকে ১৫০০ টাকা রেলকে ভাড়া দিতে রাজি।
সংস্থার সভাপতি বিনয় কুমার মণ্ডল বলেন, “আমাদের দাবি ডিআরএমের কাছে জানিয়েছি। হকারদের পরিচয় পত্র এবং আইনি স্বীকৃতির দাবি করছি।” অপরদিকে, ডিআরএম বলেছেন, হকারদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
