AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: অন্য পাড়ার মেয়েদের মাঝে ঢুকে নাচ পাশের পাড়ার ছেলে, লক্ষ্মীপুজোর ভাসান ঘিরে তুলকালামকাণ্ড

Howrah: বুধবার জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। পূর্ব ও খালনা সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, বুধবার সন্ধ্যায় যখন লক্ষ্মীপূজোর শোভাযাত্রা বের হয়, সেই সময় দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে নাচতে ঢুকে পড়ে।

Howrah: অন্য পাড়ার মেয়েদের মাঝে ঢুকে নাচ পাশের পাড়ার ছেলে, লক্ষ্মীপুজোর ভাসান ঘিরে তুলকালামকাণ্ড
এলাকায় উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 09, 2025 | 5:13 PM
Share

 হাওড়া: আমতার খালনায় লক্ষ্মী পুজোর ভাসানকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে গোলমাল। দুই ক্লাবের ১২ জন আহত। ঘটনার জেরে খালনা বাগনান রোড প্রায় দু ঘণ্টা অবরোধ। রাস্তার ওপর সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। রাস্তায় যানজট তৈরি হতে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে। তবে প্রথমেই অবরোধ তুলতে চাননি বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় অবরোধ তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। পূর্ব ও খালনা সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, বুধবার সন্ধ্যায় যখন লক্ষ্মীপূজোর শোভাযাত্রা বের হয়, সেই সময় দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে নাচতে ঢুকে পড়ে।

একাধিক মহিলার সঙ্গে অশালীন আচরণও করা হয় বলে অভিযোগ। অশ্লীল অঙ্গভঙ্গি করে মদ্যপ অবস্থায় ছেলেরা নাচতে থাকে বলে অভিযোগ। তাঁদের বাধা দিতে গেলে তাঁরা মহিলা ও ক্লাবের ছেলেদের মারতে শুরু করে বলে অভিযোগ। ইটও ছোড়া হয়। ইটের আঘাতে বেশ কয়েকজনের মাথা ফেটে যায়।

পুলিশকে জানালেও পুলিশ কোন কর্ণপাত করেনি। বৃহস্পতিবার সকালে পুনরায় কালীমাতা ক্লাবের ছেলেরা দশটি মোটরসাইকেলে করে লাঠি, উইকেট নিয়ে আবার হামলা চালায়। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে অবরোধ করা হয়। যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করেন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের সদস্য নব সানা।

ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাত থাকেন।

এক জন বলেন, “দক্ষিণ কালনা, মাঝিরপাড়ার দু-এক জন ছেলে আমাদের পাড়ার মেয়েদের সঙ্গে নাচবে। এই নিয়ে আমরা সরিয়েও দিয়েছিলাম। তাই নিয়ে ওরা মারধর করেছে। “

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের