AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: হাওড়া লাইনে রেলযাত্রীরা ফের দুর্ভোগে, সাঁতরাগাছির আগেই থামল ট্রেন

Howrah-Amta: যাত্রীরা জানান, আজ ট্রেনের চাকা ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন দাঁড়িয়ে যায়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, কী কারণে যান্ত্রিক ত্রুটি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

Howrah: হাওড়া লাইনে রেলযাত্রীরা ফের দুর্ভোগে, সাঁতরাগাছির আগেই থামল ট্রেন
রেলের নিয়মImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 12:32 PM
Share

হাওড়া: আবারও যাত্রী দুর্ভোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায়। মঙ্গলবার অফিস টাইমে ডাউন আমতা-হাওড়া লোকালে যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে যায় ট্রেন। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় বাঁকরানয়াবাজ স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। অফিস টাইমে চরম বিপাকে পড়েন যাত্রীরা।

দীর্ঘ সময় ট্রেন না চলায় অনেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। অনেকে আবার হেঁটে সাতরাগাছি গিয়ে ট্রেনে কিংবা বাসে কাজে গন্তব্যে যান। সামনে ১১৬ নম্বর জাতীয় সড়ক। অনেকেই সেখানে গিয়ে গাড়ি ধরেন।

পলাশ দীর্ঘাঙ্গী নামে এক যাত্রী জানান, এই লাইনে ট্রেনের সমস্যা রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এত দেরিতে ট্রেন চলে, যাত্রীদুর্ভোগ রোজকার ঘটনা। কিছুদিন আগেই এই ট্রেন দুর্ভোগ ঘিরে তুলকালাম হয়।

ওভারহেডের তারে গাছের ডাল পড়ে এমন বিপত্তি হয়, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। আবারও সপ্তাহের শুরুতেই এক ঘটনা। যাত্রীদের অভিযোগ, দিনের পর দিন ট্রেন নিয়ে ভোগান্তি হচ্ছে। কাজের জায়গায় সময়মতো পৌঁছনো যাচ্ছে না। অনেকক্ষেত্রে মাইনে পর্যন্ত কাটা যাচ্ছে।

শেখ শহিদুল নামে এক যাত্রী বলেন, রোজকার এই যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। রোজ ট্রেনের ভোগান্তি। এত দেরিতে ট্রেন চলে, বাড়ি ফিরতে রাত ১টা পর্যন্ত বেজে যায়।

যাত্রীরা জানান, আজ ট্রেনের চাকা ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন দাঁড়িয়ে যায়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, কী কারণে যান্ত্রিক ত্রুটি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?