AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: দোল খেলার পর গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল একাদশ শ্রেণির ছাত্র!

Howrah: বন্ধুদের সঙ্গে হোলি খেলার পর শুক্রবার দুপুর দুটো নাগাদ শিবপুর ঘাটে গঙ্গায় স্নান করতে যায় বেতাইতলার বাসিন্দা এবং একটি ইংরাজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র আতিশ।

Howrah: দোল খেলার পর গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল একাদশ শ্রেণির ছাত্র!
ডুবে গেল একাদশ শ্রেণির ছাত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 8:46 PM
Share

 হাওড়া: দোল খেলার পর গঙ্গায় স্নান করতে গিয়ে আর ঘরে ফিরল না একাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে শিবপুর ঘাটের কাছে। বিকালে তাঁর দেহ উদ্ধার করে রিভার ট্রাফিক পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম আতিশ চৌধুরী (১৮)।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  বন্ধুদের সঙ্গে হোলি খেলার পর শুক্রবার দুপুর দুটো নাগাদ শিবপুর ঘাটে গঙ্গায় স্নান করতে যায় বেতাইতলার বাসিন্দা এবং একটি ইংরাজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র আতিশ। ঘাটেও তার সঙ্গে কয়েকজন কলেজ পড়ুয়া বন্ধু ছিল। সে সাঁতার না জানলেও ঘাটের কাছে কংক্রিটের ডেক থেকে ঝাঁপ মারে গঙ্গায়। তারপর তলিয়ে যায় নদীতে। তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। থানা থেকে খবর দেওয়া হয় রিভার ট্রাফিক পুলিশে।

রিভার ট্রাফিক পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা লঞ্চ এবং নৌকার সাহায্যে তন্ন তন্ন করে নদীতে তল্লাশি শুরু করে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘাট থেকে কিছুটা দূরে তার দেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল, তা জানতে দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?