Howrah Station Platform: ২৬ বগির ট্রেন দাঁড়াবে অনায়াসে, সোমবার থেকে হাওড়া স্টেশনে চালু হচ্ছে নয়া প্ল্যাটফর্ম, কত খরচ হয়েছে জানেন?
Howrah Station New 24 no Platform: এতদিন, হাওড়া স্টেশনে সবথেকে দীর্ঘ প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু, তা যথেষ্ঠ ছিল না। তাই, ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। আর এটাই এখন হাওড়া স্টেশনের দীর্ঘ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ প্রায় ৬৩৫ মিটার। জানা গিয়েছে, প্রায় ২৬ বগির ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে এই নতুন প্ল্যাটফর্মে।

হাওড়া: যাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে হাওড়া স্টেশনে (Howrah Station) চালু হচ্ছে নয়া প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনে (Howrah Station New Platform) সিগন্যালে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে। এই নিয়ে যাত্রীদের অভিযোগ বহুদিনের। যাত্রী দুর্ভোগ কমাতে আগেই নতুন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছে ভারতীয় রেল। এবার সেই নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মে সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে।
হাওড়া স্টেশনে দীর্ঘ প্ল্যাটফর্ম
এতদিন, হাওড়া স্টেশনে সবথেকে দীর্ঘ প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু, তা যথেষ্ঠ ছিল না। তাই, ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। আর এটাই এখন হাওড়া স্টেশনের দীর্ঘ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ প্রায় ৬৩৫ মিটার। জানা গিয়েছে, প্রায় ২৬ বগির ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে এই নতুন প্ল্যাটফর্মে। আজ ভোর পাঁচটা থেকেই নতুন প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছিল। কিন্তু, সেই পরিষেবা এখনও শুরু হয়নি। দুপুরের দিকে যাত্রী পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।
কত খরচ হয়েছে জানেন?
জানেন কি, এই নয়া প্ল্যাটফর্ম তৈরি করতে রেলের কত খরচ হয়েছে? পূর্ব রেল সূত্রে খবর, দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্ম প্রায় তিন কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মূলত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের কথা মাথায় রেখেই নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই মাসেই হাওড়া স্টেশন ও হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামোয় একাধিক বড় উন্নয়নের ঘোষণা করে পূর্ব রেল। নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি প্ল্যাটফর্ম সম্প্রসারণ… বলা ভালো নতুন করে হাওড়া স্টেশনকে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। ২৪ নম্বর প্ল্যাটফর্মের পাশাপাশি দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার সুবিধার্থে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। এদিকে, ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে। যদিও তা চালু করতে সময় লাগবে বলেও জানান হাওড়া ডিভিশনের কর্তারা।
