AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mourigram Railway Station Murder: ভরদুপুরে মৌড়ীগ্রাম স্টেশনে হাড়হিম ঘটনা, হিমস্রোত বয়ে গেল যাত্রীদের মধ্যে

Man stabbed to death at Mourigram station: স্থানীয় এক বাসিন্দা বলেন, "আচমকা দুপুরে স্টেশনে চিৎকার শুরু হয়। দেখি, একজন লোক হাতে ছুরি নিয়ে ছুটে পালানোর চেষ্টা করছেন। পিছনে ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন কয়েকজন। তাঁকে মারধর করেন। তারপর পুলিশ এসে নিয়ে যায়।" ভরদুপুরে রেলস্টেশনে এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত বলে জানান। 

Mourigram Railway Station Murder: ভরদুপুরে মৌড়ীগ্রাম স্টেশনে হাড়হিম ঘটনা, হিমস্রোত বয়ে গেল যাত্রীদের মধ্যে
স্টেশনের মধ্যে খুন ঘিরে উত্তেজনা ছড়ায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 5:29 PM
Share

মৌড়ীগ্রাম: ভরদুপুর রেলস্টেশনে খুন। এদিন হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মৌড়ীগ্রাম স্টেশনে। দুপুর বারোটা নাগাদ মৌড়ীগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। এলোপাথাড়ি ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তের। হামলাকারীকে তাড়া করে ধরে ফেলেন যাত্রীরা। গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে রেলস্টেশনে।

জানা গিয়েছে, এদিন দুপুরে মৌড়ীগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওপর যে শৌচালয় রয়েছে, তার সামনে এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে অন্য একজনের উপর ঝাঁপিয়ে পড়েন। এলোপাথাড়ি ছুরির কোপে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে প্রথমে হতচকিয়ে যান যাত্রীরা। তবে আততায়ী ছুরি নিয়ে পালানোর চেষ্টা করলে প্ল্যাটফর্মের যাত্রীরা তাঁকে পিছন থেকে ধাওয়া করেন। হাতেনাতে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি।

খবর যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। পুলিশ এসে হামলাকারীকে অস্ত্র সমেত আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌচালয়ের টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে এই খুন। আততায়ী শৌচালয়ের টেন্ডার আগে পেলেও এবারে নিহত ব্যক্তি টেন্ডার পেয়েছেন। এই নিয়ে শত্রুতার জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আচমকা দুপুরে স্টেশনে চিৎকার শুরু হয়। দেখি, একজন লোক হাতে ছুরি নিয়ে ছুটে পালানোর চেষ্টা করছেন। পিছনে ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন কয়েকজন। তাঁকে মারধর করেন। তারপর পুলিশ এসে নিয়ে যায়।” ভরদুপুরে রেলস্টেশনে এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত বলে জানান।

Follow Us
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
হাওড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের শ্যুটার কিশোরী
হাওড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ রাজ্যস্তরের শ্যুটার কিশোরী
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?