AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uluberia accident: রাস্তার দু’ধারে পড়ে রয়েছে দেহ, ভেসে যাচ্ছে রক্ত, শিউরে ওঠার মতো ঘটনা

Howrah: স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবক দীর্ঘক্ষণ আমতা রোডেই পড়েছিল। পরে তাঁদের দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছয় ময়না তদন্তের জন্য। পুলিশ মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। কীভাবে ঘটনাটি ঘটলো তা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানার চেষ্টা করছে।

Uluberia accident: রাস্তার দু'ধারে পড়ে রয়েছে দেহ, ভেসে যাচ্ছে রক্ত, শিউরে ওঠার মতো ঘটনা
পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2025 | 10:36 AM
Share

হাওড়া: বাইক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল দুই যুবকের। জানা গিয়েছে, শুক্রবার রাত্রি এগারোটার সময় ঘটনাটি ঘটেছে। তবে কোন গাড়ি তাঁদের চাপা দিয়েছে তা এখনও জানতে পারা যায়নি। পুলিশ তদন্ত করছে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া আমতা রোডে।

স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবক দীর্ঘক্ষণ আমতা রোডেই পড়েছিল। পরে তাঁদের দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছয় ময়না তদন্তের জন্য। পুলিশ মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। কীভাবে ঘটনাটি ঘটলো তা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানার চেষ্টা করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সময় অন্ধকারে প্রথমে দেখি একটি বাইক পড়ে রয়েছে। আমি আর আমার বন্ধু তুলতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি দুজন ছেলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুরো রাস্তায় রক্ত ভর্তি হয়ে গিয়েছে। রক্ত ভেসে যাচ্ছে। কোনও ভাবে হয়ত এই ঘটনা ঘটেছে। বা কেউ চাপা দিয়ে চলে গেছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এই ছেলেগুলো কারা তাদের কোনও নাম-পরিচয় পাওয়া যায়নি।”

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতাতেও বড়সড় দুর্ঘটনা ঘটে। রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় যাত্রীবাসী ওই বেসরকারি বাসটি পড়ে যায় খালে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেষারেষি করতে গিয়ে বাসটি পড়ে যায় খালের জলে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজারহাট থানার পুলিশ। প্রায় চল্লিশ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের