AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update : সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি! আজ কেমন থাকবে আবহাওয়া?

Weather Latest Update : শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে, কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, রবি, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

Weather Latest Update : সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি! আজ কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসImage Credit: Tv9 Bangla
| Updated on: Mar 13, 2026 | 9:18 AM
Share

কলকাতা : বসন্তে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার বিকেলেই বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে দক্ষিণ। কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কোথাও ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টির জেরে আপাতত গরম থেকে মুক্তি মিলেছে। গত বছরই এই সময় পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতায় প্রবল ভ্যাপসা গরম ছিল। তবে, এবার বৃষ্টির জন্য সেই গরম নেই বললেই চলে। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে, কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, রবি, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এই তিনদিন কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমাঞ্চলে। বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায়। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবারও পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে,শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও রবিবার থেকে আবার বৃষ্টির তেজ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সকালের দিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বেড়েছে। আজ, শহরে বৃষ্টির সম্ভাবনা সেভাবেই নেই বললেই চলে। তবে, রবিবার থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Follow Us