AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: গলায় আটকে লিচুর বিচি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চোখ বুঝল একরত্তি

Jalpaiguri: শনিবার বিকালে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের বছর আড়াইয়ের শিশুপুত্র সামিম আকতার। বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে ভাইকে নিয়ে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সঙ্গে সঙ্গে লিচুটির খোসা ছাড়িয়ে মুখে দেয়। আর তাতেই ঘটে যায় বিপত্তি।

Jalpaiguri: গলায় আটকে লিচুর বিচি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চোখ বুঝল একরত্তি
শোকের ছায়া এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 4:09 PM
Share

জলপাইগুড়ি: শ্বাসনালীতে লিচু আটকে মৃত্যু একরত্তির। বাড়ির লিচু গাছের নিচে ছোট ভাইকে নিয়ে খেলছিল বছর আড়াইয়ের সামিম। বাড়ির লোকেরা জানাচ্ছেন সেই সময় একটি গাছ পাকা লিচু মাটিতে পড়েলে খোসা ছাড়িয়ে নিয়ে সামিম তা মুখে পুড়ে দেয়। এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

জানা গিয়েছে শনিবার বিকালে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের বছর আড়াইয়ের শিশুপুত্র সামিম আকতার। বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে ভাইকে নিয়ে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সঙ্গে সঙ্গে লিচুটির খোসা ছাড়িয়ে মুখে দেয়। এরপর আচমকাই তা শিশুর গলায় আটকে গেলে চিৎকার শুরু করে দেয়। ছুটে আঅসে পরিবারের লোকজন। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। 

মৃত শিশুর বাবা আলতাবুল রহমান বলছেন, “শনিবার আমি বাড়ি ছিলাম। বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার ছেলে। বাড়িতে গাছ থাকায় প্রতিদিন বাড়ির লিচু খায়। কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।” গ্রামবাসী হাবুল আলি বলেন, “এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। লিচু আটকে গিয়ে এই ভাবে মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া যায় না। শান্তনা দেওয়ার কোনও ভাষা খুঁজে পাচ্ছি না।” 

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের