AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duare Sarkar: দুয়ারে সরকারে আবাস সমস্যা, সরকারি আধকারিকের কাছে বড় অভিযোগ পঞ্চায়েত সদস্যের

Duare Sarkar: জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় এলাকার রাঙামালি টি জি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্প এদিন পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর সুব্রত গুপ্ত।

Duare Sarkar: দুয়ারে সরকারে আবাস সমস্যা, সরকারি আধকারিকের কাছে বড় অভিযোগ পঞ্চায়েত সদস্যের
বাঁ দিকে পঞ্চায়েত সদস্য সরিতা বার্লা, ডানদিকে হর্টিকালচার দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর সুব্রত গুপ্তImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 6:21 PM
Share

জলপাইগুড়ি: ১০০ দিনের টাকা বেনিফিশিয়ারিদের দিতে পারছি না। আবাস যোজনা নিয়েও সমস্যা হচ্ছে। গ্রামে গেলেই মানুষ ঘিরে ধরে। আমার কাছে মানুষজন অভিযোগ জানায়। কিন্তু আমি কিছু করতে পারি না। রাজ্যের অতিরিক্ত প্রধান সচিবকে হাতের কাছে পেয়ে তাঁর সমস্যার কথা সরাসরি জানিয়ে দিলেন পঞ্চায়েত সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করেই বর্তমানে জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। 

জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় এলাকার রাঙামালি টি জি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্প এদিন পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডক্টর সুব্রত গুপ্ত। সেখানে তখন অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সরিতা বার্লা। অনুষ্ঠান চলাকালীন তিনি মাইকে ডক্টর সুব্রত গুপ্তর কাছে ১০০ দিনের টাকা ও আবাস সমস্যার কথা তুলে ধরেন। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর সুব্রত গুপ্ত বলেন, পঞ্চায়েত সদস্য ১০০ দিনের টাকা ও আবাস সমস্যার কথা বললেন। কিন্তু এগুলি দুয়ারে সরকার ক্যাম্প কিংবা স্থানীয় প্রশাসনের ব্যাপার নয়। এটা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিষয়। তারা এই সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছেন। কিন্তু আজকে যেহেতু উনি আমাকে নতুন করে তার সমস্যার বিষয়টি নিয়ে অবগত করলেন। তাই আমি সংশ্লিষ্ট দফতরে বিষয়টি নিশ্চয়ই জানাব।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা