Bangladeshi Infiltration Jalpaiguri: ভোটের আবহে পাকড়াও পরপর বাংলাদেশি, সীমান্তে নিরাপত্তা কোথায়?

| Edited By: জয়দীপ দাস

Apr 14, 2026 | 8:53 PM

Multiple Bangladeshi arrested: শুধু জলপাইগুড়ি জেলার তিনটি থানা এলাকার শেষ ১০ দিনের তথ্য একেবারে চমকে দেওয়ার মতো। রাজগঞ্জ, ময়নাগুড়ি, কোতয়ালি থানা এলাকায় ১০ দিনে গ্রেফতার ১৬ বাংলাদেশি। এপ্রিলের শুরুতেই ট্রেন থেকে গ্রেফতার ১৪ বাংলাদেশি। মানিকগঞ্জ এলাকায় গ্রেফতার আরও ২ বাংলাদেশি।

জলপাইগুড়ি: বাংলাদেশি অনুপ্রবেশ যে এবারের ভোটে বড় ইস্যু তা বলার অপেক্ষা রাখে না। একদিকে হুঙ্কার দিচ্ছে বিজেপি, অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল। সোজা কথায় অনুপ্রবেশ চর্চায় হাওয়া গরম। তথ্য কিন্তু বলছে, অনুপ্রবেশ বন্ধ হয়নি। শুধু জলপাইগুড়ি জেলার তিনটি থানা এলাকার শেষ ১০ দিনের তথ্য একেবারে চমকে দেওয়ার মতো। রাজগঞ্জ, ময়নাগুড়ি, কোতয়ালি থানা এলাকায় ১০ দিনে গ্রেফতার ১৬ বাংলাদেশি। এপ্রিলের শুরুতেই ট্রেন থেকে গ্রেফতার ১৪ বাংলাদেশি। মানিকগঞ্জ এলাকায় গ্রেফতার আরও ২ বাংলাদেশি।  

Follow Us