BJP-TMC: লোকসভার সময় BJP-কে ভোট দিয়েছেন TMC বিধায়ক? মুখ ফস্কে খগেশ্বর বললেন…

BJP: রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় একটি রাস্তার কাজের শিলান্যাস হয়। সেই অনুষ্ঠানে বিজেপির কেউ আমন্ত্রিত ছিলেন না। আর এই নিয়ে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে প্রশ্ন করতেই বেজায় চটে যেতে দেখা যায় বিধায়ককে।

BJP-TMC: লোকসভার সময় BJP-কে ভোট দিয়েছেন TMC বিধায়ক? মুখ ফস্কে খগেশ্বর বললেন...
খগেশ্বর রায়, তৃণমূল বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 10, 2025 | 4:31 PM

রাজগঞ্জ: গ্রাম সড়ক যোজনার প্রকল্পে গিয়ে মুখ ফস্কে এ কী কথা বলে ফেললেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়? আর তাঁর মন্তব্যের পরই জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল বিধায়ক বললেন, “বিজেপিকে আমরাও ভোট দিই।” আর বিধায়কের মুখে এ হেন কথা সামনে আসতেই রাজনৈতিক ময়দানে সিপিএম। তাদের দাবি, বিজেপি-তৃণমূলের যে তলে-তলে সেটিং রয়েছে তা আরও একবার প্রমাণিত।

রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় একটি রাস্তার কাজের শিলান্যাস হয়। সেই অনুষ্ঠানে বিজেপির কেউ আমন্ত্রিত ছিলেন না। আর এই নিয়ে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে প্রশ্ন করতেই বেজায় চটে যেতে দেখা যায় বিধায়ককে। এরপরই তিনি মন্তব্য করেন, “আমরা বিজেপি সাংসদ-কে ভোট দিয়েছি। কিন্তু তারপর থেকে ওঁকে এলাকায় দেখা যায় না।”

এ দিন সংবাদ মাধ্যমের সামনে খগেশ্বর বলেন, “এই প্রকল্প খালি বিজেপির নাকি? আমাদের নয়? এখানকার লোকসভার সাংসদ জয়ন্ত রায় বর্মণকে আমরা ভোট দিইনি? ওঁকে তো কোনওদিন দেখি না। ওরা তো কাজই করে না। কাজ তো আমরা করি। আমরাই এলাকায় আসি।”

এ দিকে, খগেশ্বরের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ। তিনি বলেন, “খগেশ্বর রায় ২০ টাকার পাউচ খান। উনি সকালে একরকম কথা বলেন। আবার টলমল পায়ে রাতে অন্য কথা বলেন। তাই ওঁর কথার কোনও গুরুত্ব নেই।” আবার সিপিএমের রাজগঞ্জ এড়িয়া কমিটির সম্পাদক রতন রায় বলেন, “তৃণমূল আর বিজেপি-র যে সেটিং রয়েছে তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তৃণমূল লোকসভা নির্বাচনে বিজেপি-কে ভোট দেয়। আর বিধানসভা ভোটে বিজেপি তৃণমূলকে ভোট দেয়। খগেশ্বর রায় এতদিনে সত্যি কথা বলে ফেলেছেন।”

 

Follow Us