AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: পৌষ পার্বণের মুখে রেশনের আতপ চাল নিয়ে দেদার কালোবাজারি, ‘ধরা’ পড়তেই টোটো নিয়ে ছুট

Jalpaiguri: দেখা গেল এক ব্যাক্তি টোটো নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনছেন। তার নাম কী, কোথা থেকে এই রেশনের চাল কিনলেন তা জিজ্ঞেস করতেই পালিয়ে গেলেন।

Jalpaiguri: পৌষ পার্বণের মুখে রেশনের আতপ চাল নিয়ে দেদার কালোবাজারি, ‘ধরা’ পড়তেই টোটো নিয়ে ছুট
রেশনের আতপ চাল নিয়ে দেদার কালোবাজারিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 11:35 PM
Share

জলপাইগুড়ি: সামনেই পৌষ পার্বণ। বাংলার ঘরে ঘরে নানা রকমের, নানা স্বাদের পিঠে তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছেন মা-ঠাকুমারা। রীতিমতো উৎসবের মেজাজ। পিঠে তৈরির মূল উপকরণ আতপ চালের গুড়ো। সেই আতপ চাল নিয়েই কালোবাজারি? অভিযোগ, পিঠে পার্বনের সময়টাকে কাজে লাগিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনে ফেলেন এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী। তারপরই সেই আতপ চালের গুড়ো তৈরি করে চড়া দামে বিক্রি করা হয়। তারাই এখন থেকে গ্রামেগঞ্জে গিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনে নিচ্ছেন। এই ছবিই দেখা গেল জলপাইগুড়িতে। কম দামে রেশনের আতপ চাল কিনে টোটোতে বোঝাই করছিলেন এক অসাধু ব্যবসায়ী। ক্যামেরা দেখে মাঙ্কি টুপি দিয়ে মুখ ঢেকে ভাগা রাম। 

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রামপঞ্চায়েতের পাতকাটা এলাকায়। দেখা গেল এক ব্যাক্তি টোটো নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে কম দামে রেশনের আতপ চাল কিনছেন। তার নাম কী, কোথা থেকে এই রেশনের চাল কিনলেন তা জিজ্ঞেস করতেই পালিয়ে গেলেন।

স্থানীয় বাসিন্দা অপর্না মিত্র বলছেন, রেশনে আতপ চাল দেয়। ওই আতপ চাল খাওয়া যায় না। তাই বিক্রি করে ওই টাকা দিয়ে সেদ্ধ চাল কিনি। আমরা চাই রেশনে সেদ্ধ চাল দিক।

সন্তোষ জোশি নামে এক স্থানীয় বাসিন্দার গলাতেও একই সুর। বলছেন, আতপ চাল খাওয়া মুশকিল। তাই আতপ চাল বিক্রি করে দেওয়া হয়। এরা এই চাল নিয়ে গিয়ে চালের গুড়ো করে। কেউ আবার হাঁড়িয়া বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়। রেশনে সিদ্ধ চাল দিলে ভাল হয়। 

ফোনে যোগাযোগ করা হয়েছিল মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস বায়েনের সঙ্গে। তিনি জানিয়েছেন, উপভোক্তার ফিঙ্গার প্রিন্ট মেলার পর তাকে রেশন দেওয়া হয়। এবার সেই রেশন নিয়ে গিয়ে যদি তিনি বাজারে বিক্রি করে দেন তবে তা অত্যন্ত বেদনাদায়ক। ওই এলাকায় চলতি মাসের রেশনের মাধ্যমে সিদ্ধ চাল দেওয়া হয়েছে বলেও জানাচ্ছেন তিনি। তবে অসাধু ব্যবসায়ীদের ঠেকানো হবে কী ভাবে? তিনি বলেন, বিষয়টি আমি বিডিওকে জানিয়েছি। এই জাতীয় কাজ বন্ধ করতে আমরা ওই এলাকায় সচেতনতা প্রচার চালাব। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন