AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: কাজে এল টিভি-৯ বাংলার খবর, ৫১ ফুটের সরস্বতী নিয়ে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচলেন উদ্যোক্তারা

Jalpaiguri: সরস্বতী পুজোয় স্টুডেন্টস অফ জলপাইগুড়ি নামে একটি সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্ত পাড়ায় তৈরি করা হয়েছিল ৫১ ফুটের সরস্বতী। তিন দিন ধরে মহাসমারোহে চলে পুজো।

Jalpaiguri: কাজে এল টিভি-৯ বাংলার খবর, ৫১ ফুটের সরস্বতী নিয়ে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচলেন উদ্যোক্তারা
চলছে নিরঞ্জন Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 10:46 PM
Share

জলপাইগুড়ি: ৫১ ফুটের সরস্বতী এবং ২২ ফুটের রাম লালা নিরঞ্জন করতে ফাঁপড়ে পড়েছেন জলপাইগুড়ির দুই পুজো উদ্যোক্তারা। এই খবর তুলে ধরেছিল টিভি-৯ বাংলা। অবশেষে নিরঞ্জন হল ৫১ ফুটের সরস্বতী প্রতিমা। শুক্রবার বিকালে থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে হোস পাইপ দিয়ে লাগাতার ৩ গাড়ি জল ঢেলে সরস্বতী প্রতিমাটিকে গলিয়ে ফেলেন জলপাইগুড়ির দমকল কর্মীরা। তবে এদিন নিরঞ্জন হয়নি রাম লালার। দিনক্ষণ ঠিক করার পরেই ২২ ফুটের সেই রাম লালা নিরঞ্জন করা হবে বলে জানা গিয়েছে। 

সরস্বতী পুজোয় স্টুডেন্টস অফ জলপাইগুড়ি নামে একটি সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গোমস্ত পাড়ায় তৈরি করা হয়েছিল ৫১ ফুটের সরস্বতী। তিন দিন ধরে মহাসমারোহে চলে পুজো। প্রতিমা দেখতে প্রচুর মানুষের ভিড়ও হয়। কিন্তু, প্রতিমা নিরঞ্জনের পালা এলেই সমস্যায় পড়েন উদ্যোক্তারা। এতবড় মূর্তি উঠিয়ে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। শেষে পুজো উদ্যোক্তারা জেলাশাসকের কাছে প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত অসুবিধার কারণ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে লিখিত আবেদন করেন। তাঁদের অসুবিধার কথা বুঝতে পারেন জেলাশাসক। 

জেলাশাকের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসে দমকল। এরপর দমকলের ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এদিন জল দিয়ে সরস্বতী প্রতিমা গলিয়ে নিরঞ্জন করে দেন দমকল কর্মীরা। দৃশ্য মোবাইল বন্দি করেন বহু মানুষ। স্টুডেন্ট অফ জলপাইগুড়ির সভাপতি প্রিতম ঘোষ বলেন, প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের দারস্থ হয়েছিলাম। গতকাল নিরঞ্জনের অর্ডার হয়েছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুবিধা হবে বলে আজকে পরীক্ষা শেষে পুলিশ প্রশাসনের উপিস্থিতে দমকল কর্মীরা এসে জল দিয়ে প্রতিমা গলিয়ে দেয়। 

অরবিন্দ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল বলেন, এত বড় প্রতিমা নদীতে নিয়ে গিয়ে নিরঞ্জন করা সম্ভব নয়। তাই দমকলের সাহায্যে এখানেই প্রতিমা গলিয়ে দেওয়া হল। দমকল আধিকারিক রামেশ্বর পান্ডে বলেন, আমাদের কাছে শহরের দুটি বড় প্রতিমা জল দিয়ে গলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ঊর্ধতন  কর্তৃপক্ষ। আজ সরস্বতী প্রতিমা গলিয়ে দেওয়া হয়েছে। এবার রাম মূর্তিও গলিয়ে দেওয়া হবে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন