
জলপাইগুড়ি: মঙ্গলবার দুই কেন্দ্রে ছিল উপভোট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সেই সংখ্যালঘুদের বার্তা দিয়ে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। তাতে সাড়াও দিয়েছিলেন নন্দীগ্রামের একাংশ সংখ্যালঘু। এবার বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও তেমন বার্তা দিলেন। জানালেন, আগামী কুড়ি বছরের মধ্যে এ রাজ্যে কিংবা দেশে বিজেপি থাকছে। পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই কারণে সংসার বিজেপির সঙ্গেই করতে হবে।
শমীক বলেন, “আগামী কুড়ি বছরের মধ্যে রাজ্যে বা কেন্দ্রে সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তাই জনজীবনের মূল স্রোতে আসুন। আমাদের ভালো লাগুক না লাগুক আমাদের সঙ্গেই সংসার করতে হবে। সেই জন্য বিজেপির প্রতি ঘৃণা-ভীতি। সংখ্যালঘু অঞ্চলে মিটিং করতে না দেওয়া বন্ধ করুন।” বিজেপির রাজ্য সভাপতি মনে করিয়ে দেন, কেন্দ্রের যে সকল প্রকল্প রয়েছে তা আপামর দেশবাসী সকলে পান। কোনও বিভাজন হয় না। তাই সংখ্য়ালঘুরা যেন তাঁদের সঙ্গেই থাকেন সেই বার্তা দেন তিনি।
শমীকবাবু বলেন, “আপনারাও মোদীর বিভাজন দেখেননি। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন। করোনার সময় টিকা প্রত্যেকে পেয়েছেন। আবাস যোজনার ঘর পেয়েছেন সকলে। কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা পান কোনও বিভাজন ছাড়াই।” বিজেপি নেতা এ দিন এও বলেছেন, “এখানে যাতে ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস না হয় হয় আমরা কাজ করছি। আশা করছি পারব।”
সম্প্রতি নন্দীগ্রামের দলীয় কার্যালয় থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এই বছর সংখ্যালঘুরাই বিজেপি ডেকেছে। তিনি বলেন, “বন্ধুত্বের জন্য হাত বাড়ালে প্রত্যাখ্যান নয়, সেই হাত ধরতে হয়।”