AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: মাত্র ৩ দিনে দেড় শতাধিক ভূতুড়ে ভোটারের খোঁজ, চাঞ্চল্য রাজগঞ্জে

Jalpaiguri: গত ৩ দিন ধরে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Jalpaiguri: মাত্র ৩ দিনে দেড় শতাধিক ভূতুড়ে ভোটারের খোঁজ, চাঞ্চল্য রাজগঞ্জে
ভূতুড়ে ভোটারের হদিশ!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 11:49 PM
Share

জলপাইগুড়ি: মাত্র ৩ দিনে হদিশ দেড় শতাধিক ভূতুড়ে ভোটার। ভুয়ো ভোটার ঠেকাতে দিল্লি মডেলের নিদান বিজেপি নেতার। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভূতুড়ে ভোটার খুঁজতে মাঠে নেমেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজগঞ্জ বিধানসভায় স্ক্রুটিনি করতে নেমেই ভূতুড়ে ভোটার খুজে পেল তৃণমূল। গত তিনদিনে ১৫০ বেশি ভূতুড়ে ভোটের তালিকা জেলা নেতৃত্বকে জমা দিলেন ব্লক সভাপতি।

জানা গিয়েছে, গত ৩ দিন ধরে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানেই দেখা যায় ভোটার লিস্টে এমন ব্যক্তিদের নাম রয়েছে, যাঁরা ওই এলাকায় থাকেন না। কেউ থাকেন অসমে। কেউ আবার অন্যত্র।

তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি তথা জেলা কমিটির সদস্য অরিন্দম বন্দ্য়োপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন বিজেপির দলদাস হয়ে কাজ করছে। আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে দেখার পর অবাক হয়ে যাচ্ছি। মাত্র ৩ দিনে ১৫০ জনের ভুয়ো ভোটার চিহ্নিত করতে পেরেছি।”

বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, “অবশ্যই এবার দিল্লি মডেলে রাজ্যে ভোট হবে। এতদিন অরবিন্দ কেজরিবাল রোহিঙ্গাদের ভোটে জিতে আসছিল।কিন্তু এবার দিল্লিতে বিজেপি স্ক্রুটিনি করে সব বন্ধ করে দিয়েছে। সেইটা বুঝেই তৃণমূল ভূতুড়ে ভোটার বলে চিৎকার জুড়ে দিয়েছে।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...