AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supriyo on Mamata: ‘I-pac-এর লেখা স্ক্রিপ্ট পড়তে বাধ্য হয়েছে মমতা’, বামেদের সঙ্গে জোট নিয়ে বিস্ফোরক সুপ্রিয়

যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই দিন থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বহু যুব নেতা। কলকাতার পাশাপাশি জেলাগুলি থেকেও দলবিরোধী মন্তব্য শোনা গিয়েছে। ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে সরব হওয়ায় ৫ নেতাকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এর মধ্যেই আবার ফের মন্তব্য অপর নেতার।

Supriyo on Mamata: 'I-pac-এর লেখা স্ক্রিপ্ট পড়তে বাধ্য হয়েছে মমতা', বামেদের সঙ্গে জোট নিয়ে বিস্ফোরক সুপ্রিয়
সুপ্রিয়ো ও মমতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2026 | 12:15 PM
Share

জলপাইগুড়ি: বামেদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরই বিস্ফোরক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক সুপ্রিয় চন্দ। দলনেত্রী আইপ্যাকের স্ক্রিপ্ট পড়েছেন বলে মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদকের। তাঁর বক্তব্য, বামেদের সঙ্গে হাত মিলিয়ে চলা যেমন তাঁদের কাছে অসম্মানের ঠিক তেমনই তৃণমূলের পুরনো কর্মীদের কাছে অসম্মানের।

সুপ্রিয় বলেন, “১৯৯৮ সাল থেকে তৃণমূলের কর্মী যাঁরা অর্থাৎ পুরনো কর্মীরা যাঁর বারবার খেটেছিলেন, বিশেষ করে ২০২১ এর পরবর্তী সময় ২০২২, ২০২৪ একাধিক নির্বাচনে। সেই সকল কর্মীদের কোণঠাসা করা হয়েছে। তীব্র ঔদ্ধেত্যের পরিচয় দিয়ে যাঁদের একঘরে করে দেওয়া হয়েছিল। তাঁদের কাছে এটা অসম্মানের। আবার যাঁরা কলেজে দীর্ঘদিন খেটে বাম রাজনীতির বিরুদ্ধে গিয়ে লড়াই সংগ্রাম করে তৃণমূলকে কার্যত প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাঁদের জন্য অবমাননার।”

যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই দিন থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বহু যুব নেতা। কলকাতার পাশাপাশি জেলাগুলি থেকেও দলবিরোধী মন্তব্য শোনা গিয়েছে। ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে সরব হওয়ায় ৫ নেতাকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এর মধ্যেই আবার ফের মন্তব্য অপর নেতার।

সুপ্রিয় বলেন, “আমি মনে করি এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব হতে পারে না। উনি যে মানের নেত্রী তাঁর বয়ান এটা নয়। আমি মনে করি হয়ত অ্যাইপ্যাক রয়ছে। ওদেরই লিখে দেওয়া স্ক্রিপ্ট লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হচ্ছেন।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?