AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram Medical College: ডাক্তার-নার্স কামড়াচ্ছে সবাইকে, মৌমাছির অত্যাচারে স্তব্ধ হয়ে গেল সরকারি হাসপাতাল

Jhargram: জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল একটি মৌচাক তৈরি হয়েছিল। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে হুল ফোটাতে শুরু করে। এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হয়েছেন।

Jhargram Medical College: ডাক্তার-নার্স কামড়াচ্ছে সবাইকে, মৌমাছির অত্যাচারে স্তব্ধ হয়ে গেল সরকারি হাসপাতাল
ঝাড়গ্রাম হাসপাতালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 11:17 AM
Share

ঝাড়গ্রাম: এমন মৌমাছির তাণ্ডব, আর তার জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (Jhargram Medical College) আউটডোর পরিষেবা। মৌমাছির আক্রমণে হাসপাতালের আউটডোর বিভাগের দিকের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল একটি মৌচাক তৈরি হয়েছিল। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে হুল ফোটাতে শুরু করে। এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বন দফতর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও মৌচাক সরানো সম্ভব হয়নি বলে জানা গেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে আউটডোর বিভাগের সমস্ত গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। কীভাবে নিরাপদ উপায়ে মৌচাক সরানো যাবে এবং আগের পরিস্থিতি ফিরিয়ে আনা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। এক ব্যক্তি বলেন, “মৌমাছির চাক শাল গাছের মধ্যে হয়েছে। মাঝে মধ্যে বাজপাখি এসে থক্কর দিচ্ছে। আর মৌমাছির কামড়ে ডাক্তার-রোগী-রোগীর পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা মেন গেট বন্ধ করে রেখেছি। খুবই বিপজ্জনক অবস্থা।”

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের