AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EB: বেশ কিছুদিন ধরেই কৃষকদের থেকে অভিযোগ আসছিল, সাতসকালে বাজারে হানা ইবি কর্তাদের, যা ধরা পড়ল…

Jhargram Fertiliser Shops Raided: এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ঝাড়গ্রামের বেশ কয়েকটি সারের দোকানে গিয়ে সারের বর্তমান মজুত ভাণ্ডার ও ক্রয়-বিক্রয়ের খাতা খতিয়ে দেখেন। অভিযান চলাকালীন আধিকারিকরা সরাসরি কৃষকদের সাথেও কথা বলেন।

EB: বেশ কিছুদিন ধরেই কৃষকদের থেকে অভিযোগ আসছিল, সাতসকালে বাজারে হানা ইবি কর্তাদের, যা ধরা পড়ল...
সারের কালোবাজারিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 10:54 AM
Share

ঝাড়গ্রাম:   বেশ কিছুদিন ধরেই কৃষকদের তরফে অভিযোগ উঠছিল। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ করতে এবার কড়া অবস্থান প্রশাসনের। বুধবার সাতসকালে ঝাড়গ্রাম শহরের একাধিক সারের দোকানে আচমকা হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, কৃষকদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের সতত্যা যাচাই করতেই সকাল সকাল অভিযানে নামেন তদন্তকারীরা।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ঝাড়গ্রামের বেশ কয়েকটি সারের দোকানে গিয়ে সারের বর্তমান মজুত ভাণ্ডার ও ক্রয়-বিক্রয়ের খাতা খতিয়ে দেখেন। অভিযান চলাকালীন আধিকারিকরা সরাসরি কৃষকদের সাথেও কথা বলেন এবং তাঁরা নির্ধারিত দামেই সার কিনতে পারছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। বেশ কিছু দোকানে সারের দরদাম এবং সরকারের নির্দিষ্ট করে দেওয়া রেট চার্ট মিলিয়ে দেখা হয়।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক আধিকারিক জানান, কোনও অবস্থাতেই নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি বরদাস্ত করা হবে না। যদি কোনো ব্যবসায়ী কালোবাজারি বা অতিরিক্ত দাম নেওয়ার সাথে যুক্ত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” আচমকা এই তল্লাশি অভিযানের জেরে এলাকায় অসাধু সার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থরক্ষায় জেলাজুড়ে এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও তদারকি আগামীদিনেও জারি থাকবে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য