AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল অগণতান্ত্রিক, বিজেপি ফ্যাসিবাদী: বিমান বসু

বামফ্রন্ট চেয়ারম্যানের মতে, বিজেপির নীতি 'সংকীর্ণ' হলেও তাঁদের কমপক্ষে নীতি রয়েছে। কিন্তু, তৃণমূলের সেটাও নেই। অন্যদিকে, বিজেপিকে যেভাবে তৃণমূল নেত্রীকে আক্রমণ করছে, তাও পছন্দ নয় প্রবীণ বাম নেতার।

তৃণমূল অগণতান্ত্রিক, বিজেপি ফ্যাসিবাদী: বিমান বসু
তৃণমূল অগণতান্ত্রিক, বিজেপি ফ্যাসিবাদী: বিমান বসু
| Updated on: Jan 02, 2021 | 3:44 PM
Share

উত্তর ২৪ পরগনা: নির্বাচনের মাস কয়েক বাকি থাকতে বাম-কংগ্রেস জোটকে নিয়ে খুব একটা আশা দেখছেন না বিমান বসু (Biman Basu)। তবে তৃণমূল ও বিজেপি উভয়কেই এক সারিতে বসিয়েছেন। বামফ্রন্ট চেয়ারম্যানের মতে, বিজেপির নীতি ‘সংকীর্ণ’ হলেও তাঁদের কমপক্ষে নীতি রয়েছে। কিন্তু, তৃণমূলের সেটাও নেই। অন্যদিকে, বিজেপিকে যেভাবে তৃণমূল নেত্রীকে আক্রমণ করছে, তাও পছন্দ নয় প্রবীণ বাম নেতার।

নির্বাচনের প্রাথমিক প্রচারে অংশ নিতে শনিবার বারাসতে উপস্থিত হয়েছিলেন বিমান বসু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপি, দুই দলকেই নিশানায় নেন তিনি। তবে লক্ষণীয় বিষয়, বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি অনেকটাই নমনীয় ছিলেন।

বিমান বলেন, “কয়লা চোর, গরু চোর তৃণমূল নেতারা চোর-বাটপারে ভর্তি বিজেপিতে যাচ্ছে। তৃণমূলের নীতি নেই, তাই সেখানে তোলাবাজ, চাল চোর, রেশন চোর, ত্রিপল চোর রয়েছে। বিজেপিতে ওদের মনুবাদী নীতি না বুঝেই যাচ্ছে। সেখানে উচ্চবর্ণের মানুষ ছাড়া অন্যদের মানুষ বলে জ্ঞান করা হয় না।” দু’দলের মধ্যে ফারাক নেই দাবি করে বিমান বসু বলেন, “তৃণমূল বা বিজেপি কোনও দলের মানুষের প্রতি দরদ নেই। তৃণমূল অগণতান্ত্রিক ভাবে আর বিজেপি ফ্যাসিবাদী ভাবে চলছে।”

আরও পড়ুন: সারা দেশেই বিনা মূল্যে করোনা ভ্যাকসিন! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এছাড়াও কেন্দ্রের কৃষি বিলের সমালোচনা করে বামদের কৃষকদের পাশে থাকার বার্তা এদিন তিনি দেন। অন্যদিকে, বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিমান বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাক্য ও ভাবনার কড়া সমালোচনাও করেন। শাসকদলের বহিরাগত তত্ত্বকে ‘প্রাদেশিক’ আখ্যা দেন। পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কটাক্ষ করে মমতার ‘গাড্ডা চাড্ডা’ বলারও সমালোচনা করেন।

আরও পড়ুন: সিএএ নিয়ে হঠাৎই সুর নরম শান্তনু ঠাকুরের! নেপথ্যে কি ‘গোপন বৈঠক’

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে